সদ্য সংবাদ
শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন। ভিডিওতে দেখা যায় একটি সেনাবাহিনীর হেলিকপ্টার এবং তাতে ‘রিপাবলিক বাংলা’ সংবাদমাধ্যমের লোগো যুক্ত। দাবি করা হয়, হেলিকপ্টারটি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে দিল্লির দিকে যাচ্ছে এবং সেখান থেকে শেখ হাসিনা লন্ডনে রওনা হচ্ছেন।
একইসঙ্গে ভিডিওটিতে আরও দেখানো হয়, শেখ হাসিনার সরকার পতনের পর ঢাকায় উত্তপ্ত পরিস্থিতির কিছু দৃশ্য, যা “বর্তমান সময়ের” ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে এসব দাবি যাচাই করে ভিন্ন তথ্য দিয়েছে ‘রিউমর স্ক্যানার টিম’। তাদের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ২০২৪ সালের ৫ আগস্ট প্রচারিত একটি পুরনো প্রতিবেদনের অংশ। সেই সময়ও শেখ হাসিনার লন্ডন যাত্রা নিয়ে অনুমান করা হয়েছিল, কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র তা নিশ্চিত করেনি।
মূল ভিডিওটি ‘রিপাবলিক বাংলা’ চ্যানেলে ২০২৪ সালের আগস্টে প্রকাশিত হয়েছিল। সেটিকেই নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ‘বর্তমান সময়ের’ ঘটনা বলে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার লন্ডনে যাওয়ার কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি।
সুতরাং, শেখ হাসিনার লন্ডন যাত্রা নিয়ে প্রচারিত ভিডিওটি পুরনো এবং এর ভিত্তিতে ছড়ানো গুজবটি ভুয়া।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
- নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?