
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। নদীর তীরবর্তী নিচু চরাঞ্চলগুলো ইতোমধ্যেই পানিতে প্লাবিত হয়েছে, ফলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলার বেশ কয়েকটি উপজেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার ৯ জুলাই বিকেল ৩টা ১৫ মিনিটে গোমতী নদীর পানি ৮.৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়। যদিও এটি এখনো বিপদসীমার (১১.৩ সেন্টিমিটার) নিচে রয়েছে, তবে পরিস্থিতি দ্রুত অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নদীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। স্থানীয় ভারী বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টির ফলে সেখানকার পানি গোমতী হয়ে বাংলাদেশে ঢুকছে, যার কারণে নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মো. ওয়ালীউজ্জামান বলেন,“নদীর পানি দ্রুত বাড়ছে, সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা আরও বেড়ে যাবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান,“বন্যা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল মজুত রয়েছে।”
কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকার কয়েকটি চর পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
পরিস্থিতি অব্যাহত থাকলে কুমিল্লায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। স্থানীয়দের প্রতি অনুরোধ, প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে ৯৯৯ অথবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
সোহাগ/

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১০ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৪ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৫ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৫ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে