
নিজস্ব প্রতিবেদন: ২৩ জুন রাতে কাতারের রাজধানী দোহায় হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে আকাশ। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের কাতারভিত্তিক ‘আল উদেইদ’ সামরিক ঘাঁটিতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করে দেয়। ফলে হতাহতের খবর মেলেনি বলে জানিয়েছে কাতার সরকার ও মার্কিন সেনা সূত্র।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) জানায়, আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। তারা আরও স্পষ্ট করে দিয়েছে, হামলা কাতার বা তার জনগণের বিরুদ্ধে নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে।
ঘাঁটিটি শহর থেকে দূরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল না বলে দাবি করেছে ইরান। তবে বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এক দোহাবাসী সিএনএন-কে জানান, “আমার ছোট সন্তান বিস্ফোরণের শব্দে কেঁদে উঠেছিল, আমরা পুরোপুরি হতভম্ব হয়ে যাই।”
হামলার পর মধ্যরাতে বাহরাইনে বাজানো হয় সাইরেন, নিরাপদ আশ্রয়ের নির্দেশ দেওয়া হয় সাধারণ মানুষকে। সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিতে জারি হয় সর্বোচ্চ সতর্কতা।
ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে হামলার সম্ভাবনায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হলেও সরাসরি হামলার খবর নিশ্চিত হয়নি। যদিও ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ বার্তা সংস্থা ‘তাসনিম’ দাবি করেছে, ইরাকেও হামলা চালানো হয়েছে।
এই হামলার নিন্দা জানিয়েছে কাতার, যা তারা তাদের সার্বভৌমত্ব ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে। সংহতি প্রকাশ করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে আলোচনায় ফিরতে বলেছেন।
বিশ্লেষকদের মতে, এই হামলা মূলত ইরানের প্রতীকী শক্তি প্রদর্শন। দোহা ইনস্টিটিউটের এক অধ্যাপক আল-জাজিরাকে জানান, হামলার আগেই ঘাঁটিটি খালি করে নেওয়া হয়েছিল, যা থেকে ইঙ্গিত মেলে যে হামলার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র ও কাতারকে।
উল্লেখযোগ্যভাবে, ২১ জুন রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাবেই এই পাল্টা হামলা বলে মনে করা হচ্ছে।
‘আল উদেইদ’ হলো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যা ১৯৯৬ সালে কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে স্থাপন করা হয়। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়াতেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
সোহাগ/

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধের উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক তেলের মজুত অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে এবং এই মজুত দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
২ ঘণ্টা আগে

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের শুরুতেই একদিকে যেমন স্বর্ণের দাম দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, অন্যদিকে পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখায় মূল্যবান এই ধাতু। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
৭ ঘণ্টা আগে

ব্যাংককের ব্যস্ত সড়কে মুহূর্তেই ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয় একটি এলাকা। যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
২ দিন আগে

ইরানকে নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানের অনুরোধেই রাজি হয়েছে।
৩ দিন আগে

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লাখো মানুষ বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
৩ দিন আগে

জাপান, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর ইতিহাস লেখা হয়েছে, সেখানে আবারও কেঁপে উঠল মাটি। উত্তরাঞ্চলের মিয়াগি প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে।
৩ দিন আগে

দীর্ঘ বিতর্ক, আন্দোলন এবং রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক ও প্রতীক ব্যবহারে বড় ধরনের ছাড় দিল রাজ্য সরকার। কংগ্রেস নেতৃত্বাধীন বর্তমান সরকার পূর্ববর্তী বিজেপি সরকারের বিতর্কিত নির্দেশনা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে। ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
৪ দিন আগে

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
৫ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ দিন আগে