
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন। ভিডিওটিতে তার সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ভাইরাল হলে নানা বিতর্ক ও গুঞ্জনের সৃষ্টি হয়।
ভিডিওর সূত্র ধরে সামনে আসেন ওই নারী, টাঙ্গাইলের বাসিন্দা সেলিনা ইসলাম লিজা, যিনি বর্তমানে ঢাকার মিরপুরে স্বামী মাজহারুল ইসলাম সংগ্রামের সঙ্গে বসবাস করতেন। অভিযোগে তিনি বলেন, ডিসি আশরাফ উদ্দিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে প্রতারণা করেন।
অন্যদিকে, ডিসি আশরাফ উদ্দিন তার অবস্থান পরিষ্কার করে বলেন, লিজা তাকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ দাবি করছিলেন। তিনি দাবি করেন, চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় লিজা পুরনো ব্যক্তিগত ভিডিও ও ছবি ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
জানা যায়, ডিসির সঙ্গে লিজার পরিচয় ছিল পারিবারিক সূত্রে—ডিসি আশরাফ উদ্দিন ছিলেন লিজার স্বামীর বড় বোনের জামাই। এই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ডিসির কথায় প্রভাবিত হয়ে লিজা তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। কিন্তু পরে ডিসি তাকে বিয়ে না করে বরং হুমকি দিতে শুরু করেন বলে লিজার দাবি।
লিজা আরও অভিযোগ করেন, প্রতিশ্রুতি না রাখায় তিনি এককালীন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ ও মাসিক খরচ দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ডিসি আশরাফ উদ্দিন তার সংসার ভেঙে দিয়েছেন এবং প্রতারণা করেছেন।
ডিসির দাবি, লিজা তাকে বারবার ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেছেন। এমনকি কয়েক দফায় ব্যাংকের মাধ্যমে অর্থও দিতে বাধ্য হন তিনি। পরবর্তীতে একজন আইনজীবীর সহায়তায় লিজা আরও অর্থ দাবি করেন।
ঘটনার মীমাংসার চেষ্টা করেছিলেন শরীয়তপুরের একজন আইনজীবী। তিনি জানান, আলোচনার সময় ওই নারী বিয়েতে অনীহা প্রকাশ করে আর্থিক দাবি জানান। ডিসি কিছু অর্থ দিলেও পুরো টাকা না দেওয়ায় ভিডিও ছড়িয়ে দেন তিনি।
আইনজীবীর মতে, ব্যক্তিগত ভিডিও বা ছবি ছড়িয়ে দেওয়াটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ নম্বর ধারায় স্পষ্টতই শাস্তিযোগ্য অপরাধ। ডিসি আশরাফ উদ্দিন ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালের ৩ নভেম্বর মোহাম্মদ আশরাফ উদ্দিন শরীয়তপুরের ডিসি হিসেবে দায়িত্ব নেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তিনি ছুটিতে রয়েছেন।
শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসাইন জানিয়েছেন, ডিসি আশরাফ উদ্দিন ছুটির আবেদন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন।

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
৪৮ মিনিট আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
২২ ঘণ্টা আগে

দেশজুড়ে ফের ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১ দিন আগে

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
১ দিন আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কাজ বা বিশেষ উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট (অনভিবাসী) ভিসার আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে এসেছে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
২ দিন আগে

তীব্র তাপদাহে পুড়ছে বাংলাদেশ। একসঙ্গে ৪৮টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। চলতি বছরে এত বড় পরিসরে তাপপ্রবাহের বিস্তার এই প্রথম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে

হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১০ জুনের পর যেকোনো সময় প্রকাশ হতে পারে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সরকারের নীতিনির্ধারণী মহলে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশাল আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রস্তুতির খবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
২ দিন আগে