
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের আকাশ এখন উত্তেজনার অগ্নিশিখায় ঝলসে উঠছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ঘনিয়ে এসেছে, যা অনেক বিশ্লেষকের মতে, তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বসূচনা হতে পারে। কিন্তু এই যুদ্ধ শুধু আধুনিক ভূরাজনীতির ফসল নয়—এ নিয়ে বহু শতাব্দী আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।
হাদিস শরীফে বর্ণিত আছে—খোরাসান অঞ্চল থেকে এক বাহিনী কালো পতাকা হাতে রওনা হবে। তাদের কেউ রুখতে পারবে না, যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সেই পতাকা স্থাপন করে। ইসলামি চিন্তাবিদদের মতে, খোরাসান বলতে বোঝানো হয়েছে আধুনিক ইরান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের কিছু অঞ্চলকে—যার বেশিরভাগ বর্তমানে ইরানের সীমানাভুক্ত।
বিশ্লেষণ অনুযায়ী, এই ভবিষ্যদ্বাণী যদি বাস্তব রূপ নিতে শুরু করে, তবে সেই কালো পতাকাধারী বাহিনী উঠে আসবে ইরান থেকেই। তারা হবে আল-আকসা মসজিদ তথা বায়তুল মুকাদ্দাসের মুক্তিদাতা। এই ঐতিহাসিক পবিত্র ভূমি বর্তমানে ইসরায়েলের দখলে, যদিও আন্তর্জাতিকভাবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
১৯৮০ সালে ইসরায়েল একতরফাভাবে "জেরুজালেম আইন" পাশ করে শহরটিকে তাদের রাজধানী ঘোষণা করলেও, জাতিসংঘ তা প্রত্যাখ্যান করে। আজ পুরো জেরুজালেম, বিশেষ করে আল-আকসা এলাকা, ইসরায়েলি দখলে—এই বাস্তবতায় অনেকেই প্রশ্ন তুলছেন, হাদিসে বর্ণিত সেই যুদ্ধ কি আমাদের চোখের সামনেই ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে?
মহানবী (সা.) আরও বলেছেন, "যখন খোরাসান অঞ্চল থেকে কালো পতাকা নিয়ে বাহিনী আগাবে, তখন তোমরা তাদের সঙ্গে যোগ দাও। কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা—ইমাম মাহদী।"এই হাদিসকে ভিত্তি করে ইসলামি গবেষকরা মনে করেন, সেই বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী, যাঁর আগমন কেয়ামতের এক বড় আলামত।
এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে সম্পর্ক খোঁজে পাওয়া যায় হাদিসে বর্ণিত ‘আল-মালহামা’ নামক ভয়ংকর যুদ্ধের সাথেও, যেটি ইসলামের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে পরিচিত। ধারণা করা হয়, সেই যুদ্ধে ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামী খেলাফতের পুনঃপ্রতিষ্ঠা ঘটবে।
সম্প্রতি, ১৩ জুন, ইসরায়েল “অপারেশন রাইজিং লায়ন” নামে ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালায়, যাতে ইরানের উচ্চপর্যায়ের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষ হতাহত হন। এর জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরান। এই পাল্টাপাল্টি হামলা এখন যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন—তবে কি আমরা সেই মাহদীয় যুগের দ্বারপ্রান্তে, যেখানে কেয়ামতের আলামতগুলো একে একে প্রকাশ পেতে শুরু করেছে?
এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ তায়ালাই জানেন।
সোহাগ/

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১ দিন আগে

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও ভয়াবহ সামরিক বিমান হামলার ঘটনায় কেঁপে উঠেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে চালানো প্রাণঘাতী হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে Amnesty International। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
১ দিন আগে

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্ত ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
২ দিন আগে

তামিলনাড়ুর রাজনীতিতে টানা কয়েকদিনের উত্তেজনা ও জটিল সমীকরণের পর অবশেষে স্পষ্ট হলো নতুন রাজনৈতিক সমীকরণ। অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিরাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে) শেষ পর্যন্ত সরকার গঠনের পথে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। থল তিরুমাভালাভানের দল ভিসিকে (VCK) টিভিকেকে সমর্থন দেওয়ায় রাজ্যের ক্ষমতার অঙ্ক এখন তাদের পক্ষে চলে গেছে।
৪ দিন আগে

ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। দীর্ঘ রাজনৈতিক লড়াই ও উত্তেজনাপূর্ণ নির্বাচনের পর এবার রাজ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে Bharatiya Janata Party। দলটির পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে Suvendu Adhikari-এর নাম।
৫ দিন আগে

স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকা বুলিং ও সাইবার হয়রানি ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সিঙ্গাপুর সরকার। নতুন শৃঙ্খলামূলক নীতিমালায় গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তি হিসেবে বেত্রাঘাতের অনুমতি দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
৫ দিন আগে

বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা ইরানের সঙ্গে সমঝোতা না হলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।
৬ মে ২০২৬

বিশ্ব অর্থনীতিতে নাটকীয় পরিবর্তন! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষের সম্ভাবনা জোরালো হতেই তেলের বাজারে ধস, আর উল্টো দিকে স্বর্ণের বাজারে তুঙ্গে উত্তেজনা।
৬ মে ২০২৬