
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের বিদেশ সফর দিন দিন কঠিন হয়ে পড়ছে। অনেক জনপ্রিয় দেশে ভিসা পাওয়া এখন আর আগের মতো সহজ নয়। কোথাও ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, আবার কোথাও প্রক্রিয়া হয়েছে দীর্ঘ ও জটিল। ফলে চিকিৎসা, পর্যটন কিংবা ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করতে আগ্রহীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়।
ভারত:আগামী জুলাই থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম বন্ধ হচ্ছে বলে জানানো হয়েছে। প্রতিবেশী এই দেশে অনেকেই চিকিৎসা কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে যান, তাদের জন্য এটি বড় ধাক্কা।
থাইল্যান্ড:চিকিৎসা ও ছুটির সময় ভ্রমণের জন্য থাইল্যান্ড সবসময়ই বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ছিল। কিন্তু এখন ভিসা পেতে সময় লাগছে কমপক্ষে ৪৫ দিন, যা হঠাৎ ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
দুবাই (সংযুক্ত আরব আমিরাত):বিলাসবহুল ভ্রমণের জন্য জনপ্রিয় গন্তব্য দুবাইয়ে গত জুলাই থেকে বাংলাদেশিদের জন্য সাধারণ পর্যটন ভিসা বন্ধ রাখা হয়েছে। যদিও প্রতিদিন অল্প কিছু (৩০–৫০টি) ভিসা ইস্যু হয়, সেগুলোও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জন্য সীমিত।
ভিয়েতনাম:একসময় বাংলাদেশের পর্যটকদের কাছে ভিয়েতনাম ছিল একটি হটস্পট। এখান থেকে অনেকে লাওস ও কম্বোডিয়া ঘুরে আসতেন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি।
ইন্দোনেশিয়া:আগে 'অন-অ্যারাইভাল' সুবিধায় সহজেই ভিসা পাওয়া যেত ইন্দোনেশিয়ায়। এখন সেই প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পেতে সময় লাগছে দুই মাসের বেশি।
ফিলিপাইন:যেখানে একসময় ১০ দিনের মধ্যে ফিলিপাইনের ভিসা পাওয়া যেত, এখন তা পেতে সময় লাগছে প্রায় দেড় মাস। হঠাৎ করে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে এটা বড় অসুবিধা।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব দেশের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশিদের দ্বারা ভিসার অপব্যবহার, অনুপ্রবেশ এবং মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান (ওভারস্টে) করার প্রবণতা।
যাঁরা ছুটি, চিকিৎসা বা ব্যবসার কাজে বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তাদের এখন থেকেই যাচাই করতে হবে—কোন দেশে যাওয়া সম্ভব, আর কোথায় বিধিনিষেধ আছে। না হলে সময়, অর্থ ও পরিকল্পনা—সবই বিফলে যেতে পারে।
আশা/

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে