
নিজস্ব প্রতিবেদক: গত ১২ মে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন—“ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে”।
তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আসলে, ড. আসিফ নজরুল কোথাও এমন কোনো মন্তব্য করেননি। ছড়ানো ভিডিওটি পুরোনো একটি টকশোর অংশ, যেটিকে ভিন্ন প্রেক্ষাপটে এবং খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।
ওই ভিডিওতে আসিফ নজরুল বলেন— “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল। ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না।”
এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করে বলা হচ্ছে, তিনি যেন নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্তে অনুতপ্ত। অথচ এ বক্তব্যটি আসে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রকাশিত RTV নিউজের একটি আলোচনায়, যখন সরকারিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো ঘোষণা ছিল না।
আসিফ নজরুল আরও বলেন— “ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, যদি না তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ বা রাষ্ট্রবিরোধী তৎপরতার নির্ভরযোগ্য প্রমাণ থাকে এবং তা সঠিকভাবে তদন্ত করা হয়। সংবিধানে সংগঠন করার অধিকার রয়েছে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল, যারা স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনে ভূমিকা রেখেছে। তবে গত ১৫ বছরে তাদের অনেক কার্যক্রম সেই ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।”
অর্থাৎ, ভিডিওতে তিনি নীতিগত অবস্থান ব্যাখ্যা করলেও “ভুল করেছি” ধরনের কোনো মন্তব্য করেননি। বরং দল নিষিদ্ধের পর তিনি নিজের ফেসবুক পেজে কেবল “আলহামদুলিল্লাহ” লিখে একটি পোস্ট শেয়ার করেছিলেন। এটিকে 'ভুল স্বীকার' হিসেবে উপস্থাপন করা প্রকৃত তথ্যের বিকৃতি।
ভাইরাল ভিডিওটিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা, নিলোফার মনিকা এবং মাহফুজ আলমকে নিয়ে আরও কিছু দৃশ্য একত্র করে উপস্থাপন করা হয়েছে—যা মূল প্রসঙ্গ থেকে ভিন্ন এবং দর্শকদের বিভ্রান্ত করার মত উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো।
সারাংশে, ড. আসিফ নজরুল “ভুল করেছি আ.লীগ নিষিদ্ধ করে” বলে কোনো মন্তব্য করেননি। এই ধরনের দাবি একটি পুরোনো ভিডিওর খণ্ডিত অংশকে বিকৃতভাবে পরিবেশন করে প্রচার করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর।

বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি সরকারি বাঙলা কলেজ শাখার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আবারও সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
১৩ ঘণ্টা আগে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
৬ দিন আগে

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৬ দিন আগে

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
১৮ মে ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকট। কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা-কর্মী। এতে দলটির ভেতরে চরম অসন্তোষ ও বিভক্তির চিত্র প্রকাশ্যে এসেছে।
১৫ মে ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৩ মে ২০২৬

সরাইল উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
৯ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সিকিউরিটি গার্ড জুলহাস মিয়াকে কেন্দ্র করে বিতর্কে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সদ্য ঘোষিত কমিটি। কমিটিতে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হলেও তার পেশাগত পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তোলপাড়।
৮ মে ২০২৬