
নিজস্ব প্রতিবেদক: বর্ষা মৌসুমের শুরুতেই বাংলাদেশে আসতে চলেছে টানা বৃষ্টির ঢল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে পরবর্তী পাঁচ দিন দেশজুড়ে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বজ্রঝড়ের সময় ঘনঘন বজ্রপাতের কারণে প্রাণহানির ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঝড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কৃষক, জেলে, গবাদিপশুপালক ও শিক্ষার্থীরা।
আবহাওয়াবিদদের পরামর্শ, ঝড়-বৃষ্টির সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। খোলা মাঠ, নদী বা উঁচু গাছপালার কাছাকাছি না যাওয়াই ভালো।
এছাড়া বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ঘরে নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানসম্পন্ন তার ও যন্ত্রাংশ ব্যবহার করে বজ্রপাত বা শর্ট সার্কিট থেকে নিজে ও পরিবারকে রক্ষা করা সম্ভব।
—হাসান/

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ৩০ মে শনিবার ঢাকা-১৪ আসন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
২১ ঘণ্টা আগে

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারি বিভিন্ন দপ্তরে এ নিয়ে চলছে জোর আলোচনা। চাকরিজীবীদের বড় একটি অংশ এখন নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
২২ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
১ দিন আগে

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
৩ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন মহাসড়কে। রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ যখন একসঙ্গে পথে নেমেছেন, তখন সেই চাপ গিয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু–সংযুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
৩ দিন আগে

ফ্রান্স সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় রাজধানী ঢাকা থেকে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস–এর উদ্দেশে যাত্রা করেন।
৩ দিন আগে

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
৩ দিন আগে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
৩ দিন আগে