
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটকে দীর্ঘদিন ধরে মানবিক ইস্যু হিসেবে উপস্থাপন করা হলেও, এর আড়ালে রয়েছে একটি গভীর ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র। বিশেষ করে ভারত ও মিয়ানমারের যৌথ প্রকল্প ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট’ (KMTTTP)—যেটি এখন শুধু উন্নয়ন প্রকল্প নয়, বরং একটি সামরিক করিডোর বাস্তবায়নের কৌশল হিসেবেই সামনে আসছে।
এই প্রকল্পের লক্ষ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে বিকল্প পথে যুক্ত করা। রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে মিজোরাম পর্যন্ত নদীপথ ও সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো—এই রুটের পাশেই ছিল রোহিঙ্গা মুসলমানদের ঐতিহাসিক বসতি। ফলে, এ প্রকল্প বাস্তবায়নের জন্য তাদের উচ্ছেদ ছিল পূর্বপরিকল্পিত।
রোহিঙ্গাদের জমি দখল করতে, তাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, চালানো হয় ধর্ষণ, হত্যা ও নির্যাতন। এই জবরদখলের পেছনে ‘উন্নয়ন’ ছিল একটি মুখোশ মাত্র। বাস্তবে, এটি ছিল একটি জাতিগত নির্মূল অভিযান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর বিরুদ্ধে কথা বললেও ভারত শুরু থেকেই মিয়ানমারের পাশে থেকেছে। এমনকি জাতিসংঘে রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকেও বিরত থাকে।
ভারতের উদ্দেশ্য খুব পরিষ্কার—রোহিঙ্গারা যেন আর ফিরে না আসে। কারণ তারা ফিরে এলে তাদের জমি ফেরতের দাবি উঠবে, যা ভারতের কৌশলগত প্রকল্পের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। আর এই বাস্তবতাকে ঢাকতেই এখন ভারত 'মানবিক করিডোর' নামক একটি নতুন প্রচারণা শুরু করেছে—যেটি আসলে সামরিক প্রভাব বিস্তারের একটি চালাকিপূর্ণ প্রচেষ্টা।
বাংলাদেশে একটি গোষ্ঠী এই 'মানবিক করিডোর'কে ইতিবাচকভাবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে। অথচ বাস্তবতা হলো—এই করিডোর দিয়ে ভারত ট্রানজিট সুবিধা নেবে, রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, বরং সীমান্ত এলাকায় নিজের সামরিক উপস্থিতি শক্ত করবে।
এই পরিস্থিতিতে প্রয়োজন একটি শক্তিশালী, জনগণের ভোটে নির্বাচিত ও জাতীয় স্বার্থে আপসহীন নেতৃত্ব। প্রয়োজন এমন সরকার, যারা বিদেশি চাপের কাছে নতি স্বীকার করবে না এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে।
বাংলাদেশ কোনো করিডোর নয়—এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
পড়ুন, ভাবুন, শেয়ার করুন—সতর্ক থাকুন, সচেতন থাকুন।
আশা/

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৪ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৪ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৫ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে