
নিজস্ব প্রতিবেদক; বাংলাদেশের ভোটার তালিকায় এমন এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে, যা শুনে অনেকেই হতবাক। গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২০ লাখ মৃত ব্যক্তি 'জীবিত' ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এমন তথ্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।
তিনি বলেন, আমাদের ভোটার তালিকায় মৃতদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেশি। ২০ লাখেরও বেশি মৃত মানুষের নাম এখনও তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন এখন মৃতদের বাদ দেওয়ার কাজ শুরু করেছে।
ভোটার তালিকা হালনাগাদে আবারও ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ নাগরিক তথ্য দিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩ মার্চ পর্যন্ত প্রায় ৫০ লাখ নতুন নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২ লাখ ৮৮ হাজার নতুন ভোটার এবং পূর্বে বাদ পড়া প্রায় ৩৬ লাখ ভোটার রয়েছেন।
ইসির আশা, এই হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্ভুল ও আধুনিক ভোটার তালিকা তৈরি হবে, যা আগামীর নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করতে সাহায্য করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিগত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা ছিল, যেখানে প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি। ফলে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। যদিও নির্বাচন কমিশন দাবি করেছে ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে, বাস্তব চিত্র ছিল ভিন্ন—বহু কেন্দ্রে ভোটারই ছিল না বলে অভিযোগ ওঠে।
একাদশ সংসদ নির্বাচন নিয়ে অভিযোগ ছিল আরও গুরুতর। ভোটের আগের রাতে অনেক কেন্দ্রে ব্যালট বাক্স পূরণ করা হয় বলে অভিযোগ ওঠে। অনেক ভোটার ভোটকেন্দ্রে না গিয়ে জানতে পারেন, তাদের নামে আগেই ভোট দেওয়া হয়েছে। অথচ সেই নির্বাচনে সরকারিভাবে ভোটার উপস্থিতি দেখানো হয় ৮০ শতাংশের বেশি।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৫০ লাখ। নবম সংসদ নির্বাচনের পর থেকে এই তালিকায় যুক্ত হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ নতুন ভোটার। তাদের মধ্যে বড় একটি অংশ এবারই প্রথমবারের মতো ভোট দেবেন।
নির্বাচন কমিশন বলছে, হালনাগাদ তালিকা ও একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোটারদের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
নির্বাচন বিশ্লেষক ড. তোফায়েল আহমেদ মনে করেন, বিগত নির্বাচনগুলো ঘিরে যে অবিশ্বাস তৈরি হয়েছিল, তা কাটাতে কমিশনের নেওয়া নতুন উদ্যোগগুলো উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করা যেতে পারে।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ৩০ মে শনিবার ঢাকা-১৪ আসন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
১৮ ঘণ্টা আগে

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারি বিভিন্ন দপ্তরে এ নিয়ে চলছে জোর আলোচনা। চাকরিজীবীদের বড় একটি অংশ এখন নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
১৯ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
১ দিন আগে

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
২ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন মহাসড়কে। রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ যখন একসঙ্গে পথে নেমেছেন, তখন সেই চাপ গিয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু–সংযুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
২ দিন আগে

ফ্রান্স সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় রাজধানী ঢাকা থেকে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস–এর উদ্দেশে যাত্রা করেন।
২ দিন আগে

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
২ দিন আগে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
২ দিন আগে