
নিজস্ব প্রতিবেদক; মে মাসের শুরুতে আবহাওয়া কিছুটা সহনীয় থাকলেও ৮ মে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় প্রচণ্ড তাপপ্রবাহ। রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোরসহ কয়েকটি এলাকায় তাপমাত্রা পেরিয়ে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। খরতাপে হাঁসফাঁস করা জনজীবনের মাঝে অবশেষে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ১১ মে থেকে দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হতে পারে। সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এই বৃষ্টি হতে পারে।
এছাড়া ১২ ও ১৩ মে দেশের অন্যান্য বিভাগেও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ১৪ মে পর্যন্ত বিরতিহীনভাবে চলতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ১২ মে থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। এতে তাপপ্রবাহ কিছুটা হলেও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে, যা চলমান ভ্যাপসা গরমের মধ্যে দেশের মানুষকে সাময়িক স্বস্তি দিতে পারে।
আশা/

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক বন্ধ ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে তিন দিন।
১৩ ঘণ্টা আগে

মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নিয়ম মেনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে

বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের রেখে যাওয়া জমি, বাড়ি বা অন্যান্য সম্পত্তি কীভাবে সন্তানদের মধ্যে ভাগ হবে—এ নিয়ে অনেক পরিবারে প্রশ্ন ও বিরোধ তৈরি হয়। কেউ জানতে চান, ছেলে ও মেয়ে সমান সম্পত্তি পাবেন কি না; আবার কেউ জানতে চান, ওয়ারিশ হিসেবে নিজের অংশ বুঝে পেতে কী করতে হবে।
২ দিন আগে

জমি কেনা, বিক্রি কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে খতিয়ান গুরুত্বপূর্ণ একটি নথি। কিন্তু অনেকেই জানেন না, জমির খতিয়ান কোথায় পাওয়া যায়, অনলাইনে কীভাবে দেখা যায় এবং খতিয়ান নম্বর না জানলে কী করতে হবে।
২ দিন আগে

১৪ অক্টোবর ২০২৬, বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এক রকম থাকবে না। জেলা-ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির ইঙ্গিত রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ফলে কোথাও গরম বেশি অনুভূত হতে পারে, আবার কিছু এলাকায় তুলনামূলক কম তাপমাত্রা থাকতে পারে।
২ দিন আগে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা পাঁচ দিনের ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর অতিরিক্ত সরকারি ছুটি যুক্ত হওয়ায় পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
৩ দিন আগে

নিজের নামে জমির বৈধ দলিল রয়েছে, অথচ সেই জমিতে ঘর তুলে বসবাস করছেন অন্য কেউ, করছেন চাষাবাদ কিংবা জমি ছাড়তে চাইছেন না—এমন সমস্যায় পড়লে কী করবেন? শুধু দলিল দেখালেই সব ক্ষেত্রে জমির দখল ফিরে পাওয়া যায় না। জমির মালিকানা, সরকারি রেকর্ড, আগের দখলের ইতিহাস এবং দখলকারীর দাবির ধরন যাচাই করে সঠিক আইনি পদক্ষেপ নিতে হয়।
৩ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
৩ দিন আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
৪ দিন আগে