সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
রাকিব: সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা এই বৈঠক। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আজকের সভাতেই সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন ও ভাতা কাঠামোর মূল রূপরেখা নির্ধারিত হতে পারে।
কী নিয়ে আলোচনা হবে আজ
কমিশন সূত্র জানায়, আজকের বৈঠকে শুধু মূল বেতন বৃদ্ধির বিষয়টি নয়, বরং বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশনারদের অবসরকালীন সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একসঙ্গে চূড়ান্ত করার চেষ্টা থাকবে। পাশাপাশি গ্রেড পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হতে পারে। বর্তমান বাজারদর, উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী কাঠামো তৈরিই বৈঠকের প্রধান লক্ষ্য।
বেতন অনুপাত চূড়ান্ত
ইতোমধ্যে কমিশন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করেছে। অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে সর্বনিম্ন গ্রেডের আট গুণ। আগে ১:১০ ও ১:১২ অনুপাত নিয়েও আলোচনা হয়েছিল, তবে বৈষম্য কমানোর লক্ষ্যে শেষ পর্যন্ত ১:৮ অনুপাতেই একমত হয়েছে কমিশন।
সর্বনিম্ন বেতন নিয়ে তিন প্রস্তাব
সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন। কমিশনের সামনে বর্তমানে তিনটি প্রস্তাব রয়েছে—
২১,০০০ টাকা
১৭,০০০ টাকা
১৬,০০০ টাকা
আজকের বৈঠকে এই তিনটির যেকোনো একটির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
কমিশনের মেয়াদ শেষের পথে
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২০২৫ সালের জুলাইয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, আজকের সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশমালা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)