সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
হাসান: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার এলপিজি আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং এর সুফল খুব শিগগিরই পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘এলপিজি বাজার নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে এলপিজির সরবরাহ ও মূল্য দুই ক্ষেত্রেই অস্থিরতা দেখা দেওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান অভিযোগ করেন, সরকার নির্ধারিত ১ হাজার ৩০০ টাকার সিলিন্ডার বাজারে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাঁর মতে, মূল্য নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করা জরুরি, নইলে ভোক্তা ভোগান্তি কমবে না।
বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারি মাসেই প্রায় দেড় লাখ টন এলপিজি দেশে আমদানি হচ্ছে। পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সরকার, আমদানিকারক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে চলমান অস্থিরতা কাটিয়ে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করা যাবে। ফলে এবার রমজানে এলপিজি নিয়ে সাধারণ মানুষকে দুশ্চিন্তায় পড়তে হবে না বলেই আশা সংশ্লিষ্টদের।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়