সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে চট্টগ্রাম-২ আসনে নাটকীয় মোড় নিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার আপিল শুনানি শেষে ইসি রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রাখে। এর ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন বিএনপির এই প্রভাবশালী নেতা।
আপিলের নেপথ্য কারণ
জানা যায়, একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানিতে উপস্থাপিত নথিপত্রে প্রমাণিত হয় যে, সরোয়ার আলমগীর ঋণখেলাপি যা নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থিতার অযোগ্যতার শর্তের মধ্যে পড়ে।
কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশনের বৈঠকে আপিল মঞ্জুর করা হয় এবং বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রায় ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম-২ আসনে বিএনপির নির্বাচনী পরিকল্পনায় বড় ধাক্কা লাগল।
রাজনৈতিক প্রভাব
সরোয়ার আলমগীর দীর্ঘদিন ধরে এই এলাকায় বিএনপির অন্যতম শক্তিশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। তার ছিটকে পড়ায় ভোটের হিসাব–নিকাশ নতুন করে সাজাতে হবে দলটিকে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়