
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
রবিবার (৪ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। সেখানে নাছির বলেন, “পতিত ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করার কারণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। এর ফলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী অনেকেই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
তিনি অভিযোগ করেন, আন্দোলনের ধারাবাহিক রাজনৈতিক দিকনির্দেশনার অভাব ও ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলায় কার্যকর কৌশল না থাকায় আন্দোলনকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। “নিজস্ব প্রচারণা আর ব্যক্তি স্বার্থে মত্ত থাকার ফলে সংগ্রামের মূল চেতনা হারিয়ে যাচ্ছে,” বলেন নাছির।
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা করাই হওয়া উচিত আমাদের রাজনীতির কেন্দ্রে। ব্যক্তি স্বার্থ নয়, জনগণের আকাঙ্ক্ষাই হোক আমাদের অঙ্গীকার।”
উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়কে একটি গাড়িতে হামলা চালানো হয়, যেটি হাসনাত আব্দুল্লাহর বলে জানা গেছে। ঘটনায় পুলিশ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
–রানা/

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
৫ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের আজকের বিনিময় হার গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর সময় রেটের সামান্য পরিবর্তনেও প্রাপ্ত টাকার পরিমাণে পার্থক্য দেখতে পারেন। তাই টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়া প্রয়োজন।
৫ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন এবং ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানার প্রয়োজন হয়। ডলার, ইউরো ও পাউন্ডের পাশাপাশি সৌদি রিয়াল, সিঙ্গাপুর ডলার এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
৫ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের আজকের বিনিময় হারে বড় পরিবর্তন এসেছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার বেড়ে হয়েছে ৩২ টাকা ৯৩ পয়সা। আগের দিন ১৬ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৬৩ পয়সা।
৫ ঘণ্টা আগে

প্রবাসী ভাইদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় মূল্য ৩০ টাকা ৪২ পয়সা। আগের দিন ১৫ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ২৩ পয়সা।
৬ ঘণ্টা আগে

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। তবে স্কুল, কলেজ ও মাদরাসায় পূজার ছুটির সময় এক নয়। কোথাও নির্ধারিত ছুটি পাঁচ দিন, আবার কোথাও ১০ দিন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ছুটির সময় আরও দীর্ঘ হচ্ছে।
৬ ঘণ্টা আগে

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৬ ঘণ্টা আগে

মাসের নির্দিষ্ট সময় এলেই মাথাব্যথা শুরু হয়। কখনো আলো সহ্য করা যায় না, আবার কখনো শব্দেও অস্বস্তি লাগে। এর সঙ্গে থাকতে পারে বমি বমি ভাব, মাথা ঘোরা কিংবা মনোযোগ ধরে রাখতে সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাইগ্রেন তাই শুধু মাথাব্যথার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি দৈনন্দিন জীবনযাত্রায়ও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
৬ ঘণ্টা আগে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে