সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
হাদি হ’ত্যার প্রতিবাদ অবস্থান শাহবাগে: যোগ দিলেন নাহিদ-আসিফ
হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে টানা অবস্থান কর্মসূচি শুরু করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১২টা ৫০ মিনিটে তারা শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। সঙ্গে সঙ্গে পুরো এলাকা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে।
নাহিদ ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হয়ে স্লোগান দেন ‘গোলামী না আজাদি আজাদি, আজাদি’। জনতার সঙ্গে কণ্ঠ মেলাতে না মেলাতেই মুহূর্তে প্রতিবাদস্থল উত্তাল হয়ে ওঠে।
সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, দেশ এখন এক সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে। শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তিনি যোগ করেন, এই লড়াইয়ে ছাত্র-জনতা প্রস্তুত এবং হাদির রক্তের বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বিক্রি হতে দেওয়া হবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- আগামীকাল শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা