সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ওসমান হাদির মৃ’ত্যু: শাহবাগ অবরোধে ফেটে পড়ল ছাত্র–জনতা
হাসান: সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজধানীর শাহবাগে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের ছাত্র–জনতা বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।
হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন দিক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। ফলে এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীদের “আমরা সবাই হাদী হবো যুগে যুগে লড়ে যাবো”, “হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না”, “হাদী ভাই মরলো কেন প্রশাসন জবাব দে”, “বিচার চাই, হাদী হত্যার বিচার চাই”সহ একাধিক স্লোগান দিতে দেখা যায়। এছাড়া ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগানও উচ্চারিত হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম