সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
হাসান: শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা কাজ করছি এবং ব্যর্থ হব না। এটা তারাই করেছে যারা চায় নির্বাচন না হোক বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”
হামলার ফলে রাজনীতি বা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, “এখন মূল লড়াই হলো হামলাকারী কারা এবং এর পেছনে কারা আছে, তা খুঁজে বের করা। আমরা অবশ্যই তা করব। সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ অলআউট অভিযানে নামবে।”
তিনি জানান, শুক্রবার রাত থেকেই সারাদেশে এই ধরনের অভিযান শুরু করা হবে।
এদিকে আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন আইজিপি মো. বাহারুল আলম। তিনি বলেন, “যাদের আমরা ভলনারেবল মনে করছি, তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেওয়া হবে।"
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা
- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানাল অধিদপ্তর