সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
IPL নিলাম 2026: সর্বোচ্চ দামে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
হাসান: বহু প্রতীক্ষিত ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মিনি-নিলাম এখন প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হচ্ছে এই মেগা ইভেন্টের অ্যাক্সিলারেটেড রাউন্ড। ৩৬৯ জন ক্রিকেটারের তালিকা থেকে সর্বোচ্চ ৭৭ জনকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।
নিলামের শেষ লগ্নে একের পর এক নাটকীয় আপডেটে উত্তাল নিলাম মঞ্চ। এই পর্যায়েই পরিষ্কার হয়ে যায় বাংলাদেশের দুই তারকা পেসারের সম্পূর্ণ ভিন্ন ভাগ্য একজন পেলেন মোটা অঙ্কের চুক্তি, অন্যজন রইলেন অবিক্রীত।
তাসকিন আহমেদ রইলেন আনসোল্ড
বাংলাদেশের গতি নির্ভর পেসার তাসকিন আহমেদ-কে নিয়ে নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। বেস প্রাইসেও কোনো বিড না আসায় তিনি আনসোল্ড থেকে যান। নিলামের এই ফলাফল বাংলাদেশি সমর্থকদের জন্য নিঃসন্দেহে হতাশার।
KKR-এ মুস্তাফিজুর রহমান
নিলামের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি তৈরি করেন মুস্তাফিজুর রহমান। ত্রিমুখী লড়াইয়ের পর এই বাঁহাতি পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
নিলামের টেবিলে প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর বিডিং যুদ্ধে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও KKR। উত্তেজনাপূর্ণ দর কষাকষির শেষ পর্যায়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিশ্চিত করে কলকাতা।
বাংলাদেশি ক্রিকেটারদের অধ্যায় এখানেই শেষ হলেও IPL 2026 মিনি-নিলামের শেষ পর্বে আরও চমক অপেক্ষা করছে, বাড়ছে উত্তেজনা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম