
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত কড়া অবস্থান নেয়, পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাশাপাশি সীমান্তেও কড়াকড়ি আরোপ করে।
এই প্রেক্ষাপটে পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, “ভারতের পদক্ষেপগুলো শুধুই প্রতিক্রিয়াশীল এবং শিশুসুলভ। এসবের যথাযথ ও উপযুক্ত জবাব আমরা বৈঠকে বসে দেব। আমাদের জবাব কোনওভাবেই হালকা হবে না।”
তিনি আরও বলেন, “ভারত অতীতের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে, অথচ কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এই ধরনের ঘটনার নেপথ্যে আসল উদ্দেশ্য কী— সেটা আন্তর্জাতিক মহলের বোঝা উচিত।”
পাকিস্তানের অভিযোগ: ভারতের সাজানো ঘটনা
কাশ্মিরের হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বলে দাবি করেছে পাকিস্তান। অর্থাৎ তাদের দাবি, ভারত নিজেই এই হামলা পরিকল্পনা করেছে যাতে পাকিস্তানের ওপর দোষ চাপানো যায় এবং কূটনৈতিকভাবে চাপ তৈরি করা যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “এই রকম ষড়যন্ত্র ভারত অতীতেও করেছে, তাই একে সম্পূর্ণ অস্বীকার করা যায় না।”
পাকিস্তান আরও জানিয়েছে, ভারতের প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্তের কড়া জবাব দেওয়া হবে এবং জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিন্ধু পানি চুক্তি নিয়ে টানাপোড়েন
সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন থাকলেও এমনভাবে একতরফাভাবে তা স্থগিত করার ঘটনা বিরল। ইসহাক দার বলেন, “চুক্তি নিয়ে যদি ভারতের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ থাকে, তাহলে তা প্রকাশ করা উচিত— কেবল দোষারোপ করলে হবে না।”
কাশ্মির সংকট: দুই ভিন্ন বর্ণনা
১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মিরে স্বাধীনতাকামী আন্দোলন চলছে। অনেক কাশ্মিরি মুসলমান ওই অঞ্চলের পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে কিংবা স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন। ভারত এই আন্দোলনকে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ বলে বর্ণনা করে, অন্যদিকে পাকিস্তান এটিকে ‘বৈধ ও গণতান্ত্রিক স্বাধীনতাকামী আন্দোলন’ হিসেবে তুলে ধরে।
দুই দেশের এই বৈপরীত্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং চলমান উত্তেজনা কেবল সীমান্তে নয়, আন্তর্জাতিক পরিসরেও প্রভাব ফেলছে।

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না রক্তপাত। লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। একই সময়ে রাজধানী বৈরুতেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো দেশে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
৩ দিন আগে

দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
৫ দিন আগে

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ মে ২০২৬

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।
২৩ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন অন্তত আট শ্রমিক। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
২৩ মে ২০২৬

মধ্যপ্রাচ্যকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আবারও কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। একই সঙ্গে খুব শিগগিরই চলমান পরিস্থিতির সমাপ্তি ঘটবে বলেও মন্তব্য করেছেন তিনি।
২৩ মে ২০২৬

অর্থনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থার পর ইরানের শেয়ারবাজারকে আবারও স্বাভাবিক ধারায় ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এতদিন জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় পরিচালিত হওয়া বাজার এখন ধাপে ধাপে আরও নিয়ন্ত্রিত ও স্থিতিশীল পরিবেশে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অর্থনীতি বিশ্লেষক মোহাম্মাদ রেজা ফারজানেগান।
১৯ মে ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধের উত্তেজনা এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক তেলের মজুত অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে এবং এই মজুত দিয়ে আর মাত্র কয়েক সপ্তাহ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।
১৮ মে ২০২৬