
বিশেষ প্রতিবেদন; দিল্লির রাত গভীর। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিমটিম করে জ্বলছে আলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডেস্কজুড়ে ছড়িয়ে আছে স্যাটেলাইট চিত্র, গোয়েন্দা প্রতিবেদন আর বিশ্লেষণধর্মী মানচিত্র। কারণ একটাই—বাংলাদেশের দিকে তাকিয়ে ভারতের উদ্বেগ বাড়ছেই।
বঙ্গোপসাগরের উপকূলে একের পর এক নতুন দ্বীপ জেগে উঠছে। এসব নতুন ভূখণ্ড শুধু বাংলাদেশের মানচিত্রকেই বড় করছে না, বরং পাল্টে দিচ্ছে গোটা অঞ্চলটির ভূরাজনৈতিক বাস্তবতা। ভারত তা ভালোভাবে নিচ্ছে না।
পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় গত কয়েক বছরে জেগে উঠেছে ৫০টিরও বেশি নতুন দ্বীপ। চর কুকরিমুকরি, ওসমান, কামাল, তারুয়া ও গাঙ্গুলিয়া—আর ক্ষণস্থায়ী চর নয়, এসব এখন স্থায়ী ভূমিতে রূপ নিয়েছে। কোথাও কোথাও গড়ে উঠেছে জনবসতিও।
হিমালয় থেকে আসা বছরে এক বিলিয়ন মেট্রিক টনেরও বেশি পলি বঙ্গোপসাগরে জমা হচ্ছে, যার বড় একটি অংশই তৈরি করছে নতুন জমি। নদীভাঙনে প্রতিবছর প্রায় ৩২ বর্গকিলোমিটার জমি হারালেও, প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে প্রায় ১০০ বর্গকিলোমিটার নতুন ভূমি।
বাংলাদেশের নতুন ভূখণ্ড মানেই শুধু ভূগোলের বদল নয়—এটি ভারতের জন্য নিরাপত্তা, কৌশল এবং আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে এক নতুন চ্যালেঞ্জ। এসব দ্বীপের নিচে গ্যাস, কয়লা এবং খনিজসম্পদের সম্ভাবনা থাকায় অর্থনৈতিক গুরুত্বও অনেক। আর নৌবাহিনী ও বন্দর সম্প্রসারণের সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশের সামুদ্রিক ক্ষমতা বাড়বে—যা ভারতের কৌশলগত অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে।
তার ওপর চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের টেনশন আরও বাড়িয়েছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনা বিনিয়োগ, আর যদি এই নতুন দ্বীপগুলো বাণিজ্যিক বা সামরিক ঘাঁটিতে পরিণত হয়—তাহলে ভারতের জন্য এটি হতে পারে “তিন ফ্রন্টের চাপ” (উত্তর, পূর্ব, পশ্চিম)।
স্মরণ করুন ১৯৭০-এর দশকের দক্ষিণ তালপট্টি দ্বীপের ঘটনা। সেখানেও ছিল দ্বন্দ্ব, উত্তেজনা। শেষমেশ আন্তর্জাতিক আদালতের রায়ে দ্বীপটি ভারতের হলেও, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সেটি হারিয়ে যায়। যেন প্রকৃতিই ভারসাম্য ফিরিয়ে দিয়েছিল।
এবারও ইতিহাস হয়তো নতুনভাবে ফিরছে, তবে বাংলাদেশের পক্ষে।
ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিকল্পিতভাবে পলি ব্যবস্থাপনা ও পুনর্বাসন করলে আগামী কয়েক দশকে বাংলাদেশ প্রায় ২ লাখ ৫ হাজার বর্গকিলোমিটার নতুন ভূমি পেতে পারে—যা পশ্চিমবঙ্গের পুরো আয়তনের সমান।
ড. আব্দুল মতিন বলছেন, “এই দ্বীপগুলো প্রকৃতির উপহার, কিন্তু এদের কাজে লাগাতে হলে চাই পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সমন্বয়।”
ঢাকা জানিয়ে দিয়েছে, এই অগ্রগতি কারও বিরুদ্ধে নয়—এটি নিজেদের উন্নয়নেরই পথ। ভারতের মতো প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়াই বাংলাদেশের লক্ষ্য।
যখন সূর্য ডোবে বঙ্গোপসাগরের নীল জলে, চর কুকরিমুকরি, ওসমান আর গাঙ্গুলিয়ার ওপরে পড়ে শেষ আলো, তখন সেটি যেন এক নতুন আশার প্রতীক হয়ে দাঁড়ায়। অনেকে বলছেন, সৎ নেতৃত্ব থাকলে প্রকৃতিও পাশে দাঁড়ায়। ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের এই ভূখণ্ড অর্জন যেন এক নতুন জাগরণের বার্তা।
এই দ্বীপগুলো শুধু নতুন জমি নয়—এগুলো স্বপ্ন, সম্ভাবনা আর আত্মবিশ্বাসের প্রতীক।
সোহাগ/

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ফলে নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
৪ ঘণ্টা আগে

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন এবং সভাপতি নির্বাচনের প্রচলিত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিছু সংশোধন ও পরিবর্তন যুক্ত করে নতুন খসড়া প্রবিধানমালা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই প্রবিধানমালা চূড়ান্ত অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, সভাপতি নির্বাচন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
৫ ঘণ্টা আগে

চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। আকস্মিকভাবে ভিসা বাতিলের ঘটনায় অনেক বাংলাদেশি প্রবাসী পড়েছেন চরম অনিশ্চয়তায়। বিশেষ করে ছুটিতে দেশে আসার পর যাদের ভিসা বাতিলের খবর এসেছে, তাদের অনেকেই আর আমিরাতে ফিরতে পারছেন না। এতে ব্যবসা, চাকরি ও জীবিকা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।
৫ ঘণ্টা আগে

রাজধানীর পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াতের সুযোগ তৈরি করতে বড় ধরনের মেট্রোরেল উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার দুই প্রান্তকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট বা এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুট।
৫ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
২২ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
২৩ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১ দিন আগে