
নিজস্ব প্রতিবেদক:বিশ্ববাজার যখন মার্কিন বাণিজ্য নীতির চাপে সংকটে, তখন দৃশ্যপটে উদিত হয়েছেন বাংলাদেশের গর্ব, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর একটি চিঠি বদলে দিয়েছে আন্তর্জাতিক অর্থনীতির গতিপথ—এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। ভারতের ক্ষেত্রে সেই হার ছিল ২৭ শতাংশ। এই বাড়তি শুল্কে টালমাটাল হয়ে পড়ে বৈশ্বিক বাজার। অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল, এই পাল্টাপাল্টি বাণিজ্য নীতি অব্যাহত থাকলে বিশ্বব্যাপী নতুন মন্দা ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দেবে।
এই অবস্থায় ড. ইউনূস নিজে একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে, যেখানে তিনি অনুরোধ করেন—এই শুল্ক অন্তত ৯০ দিনের জন্য স্থগিত রাখা হোক, যাতে আলোচনার পথ খোলা থাকে।
অবিশ্বাস্য হলেও সত্য—চিঠি পাঠানোর মাত্র দুই দিনের মধ্যে, ট্রাম্প ঘোষণা দেন: চীন ব্যতীত অন্য সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। এমনকি ভারতের ক্ষেত্রেও শুল্ক কমিয়ে আনা হয়।
বিশ্লেষকদের মতে, এই নাটকীয় সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসের কূটনৈতিক প্রভাব ছিল অসামান্য। আন্তর্জাতিক মহলে তাঁকে এখন ‘ম্যাজিক ম্যান’ বলেই অভিহিত করা হচ্ছে।
ড. ইউনূসের হস্তক্ষেপে উপকৃত হয়েছে শুধু বাংলাদেশ নয়, ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি না বললেও, এই সিদ্ধান্ত যে ভারতকেও স্বস্তি দিয়েছে, তা স্পষ্ট। অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে শেখ হাসিনা নয়, বরং মোদি এখন ইউনূসের দেখানো পথেই হাঁটছেন।
ট্রাম্পের এই ইউটার্নের পর বিশ্ব অর্থনীতিতে ফিরে আসে স্বস্তির হাওয়া। শুধু যুক্তরাষ্ট্রের সাতটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য একদিনেই বেড়ে যায় এক ট্রিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্কের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে।
ট্রাম্প পরে নিজ মালিকানাধীন Truth Social-এ লেখেন: “গত কয়েক দিন ধরেই শুল্ক নিয়ে ভাবছিলাম। আজ সকালে হঠাৎ করেই সব পরিষ্কার হয়ে যায়। কোনো আইনজীবীর সঙ্গে কথা বলিনি—শুধু নিজের অন্তরের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি।”
এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তে যেমন বিশ্ব অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা খুঁজে পেয়েছে, তেমনি নতুন করে আলোচনায় এসেছেন ড. ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানানো হয়েছে।
বিশ্বের অর্থনৈতিক উত্তাপ যখন বেড়ে চলেছে, তখন একজন বাংলাদেশির একটি চিঠিই যেন হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতির শান্তির দূত।

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
৪ ঘণ্টা আগে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে

চাকরির বাইরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায় জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে