
নিজস্ব প্রতিবেদক: চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার ফুটবলাররা এখন আনন্দের জোয়ারে ভাসছেন। এমন এক উল্লাসময় মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা এঞ্জো ফার্নান্দেজ বাংলাদেশি ভক্তদের প্রতি তার গভীর কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, "এই জয় আপনাদেরও।"
ব্রাজিলের বিরুদ্ধে মহারণের আগে আর্জেন্টিনার জন্য ছিল এক গুরুত্বপূর্ণ সুখবর। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে আর্জেন্টিনা ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করে ফেলেছিল। সেই উল্লাসের মধ্যে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে তারা।
এই ম্যাচে আর্জেন্টিনা দারুণ এক জয় পায়। দীর্ঘ ৬ বছর ধরে ব্রাজিলের কাছে হারেনি এমন আর্জেন্টিনা, ব্রাজিলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। যদিও এই ম্যাচে আর্জেন্টিনা তারকা খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের মতো বড় খেলোয়াড়দের পায়নি।
ম্যাচের আগে ব্রাজিলের বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া আত্মবিশ্বাসী ছিলেন যে, ব্রাজিল আর্জেন্টিনাকে হারাবে এবং তিনি নিজে গোল করবেন। তবে মাঠে খেলা শুরু হওয়ার পর, উল্টো দৃশ্য দেখা যায়।
আর্জেন্টিনার ব্রাজিল-বধের অন্যতম নায়ক চেলসির তারকা এঞ্জো ফার্নান্দেজ। ম্যাচের মাত্র দ্বাদশ মিনিটে গোল করার পর, ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের জন্য অ্যাসিস্টও করেন তিনি। ম্যাচ শেষে রাফিনিয়াকে নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, “পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।”
তারপর আরও একাধিক পোস্ট দেন এঞ্জো তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে, যেখানে বাংলাদেশকেও স্মরণ করা হয়। নিজের উদযাপনের ছবির সঙ্গে আর্জেন্টিনার ও বাংলাদেশের পতাকা পাশাপাশি রেখে তিনি লেখেন, “এমন অবিশ্বাস্য সমর্থন ও বার্তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।”
এঞ্জো ফার্নান্দেজের এই ভালোবাসা নতুন নয়। এর আগেও তার ভেরিফায়েড পেজ থেকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করা হয়েছিল, যেখানে বারবার ফুটে উঠেছে তার বাংলাদেশি ভক্তদের প্রতি ভালোবাসা। আজ আর কেউ অজানা নয় যে, আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসা এবং তাদের প্রতি অগাধ সমর্থন, যা মেসি ও মার্টিনেজরাও জানেন।
সোহাগ/

দীর্ঘ প্রায় ৯ বছর পর মুখোমুখি হয়ে কেউ কাউকে হারাতে পারল না ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই দলের দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন এন. ইরানকুন্ডা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।
২ দিন আগে

দীর্ঘ প্রায় ৯ বছর পর আবারও মুখোমুখি হয়েছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচের প্রথম পাঁচ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল।
২ দিন আগে

চার বছর পর আবারও মালয়েশিয়ার মুখোমুখি হয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। প্রথমবারের মতো আসিয়ান কাপে খেলতে নেমে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় মালয়েশিয়া। জোড়া গোল করেছেন আরিফ আইমান, অন্য গোলটি বার্গুসনের।
২ দিন আগে

অস্ট্রেলিয়া বনাম ব্রাজিলের ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। দুই দলের লড়াই সরাসরি দেখতে টেলিভিশন ও মোবাইলের সম্প্রচারমাধ্যম খুঁজছেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের সময়, টিভি সম্প্রচার, অনলাইনে লাইভ দেখার উপায় এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে থাকছে এই প্রতিবেদন।
২ দিন আগে

বাংলাদেশ বনাম মালয়েশিয়া ফুটবল ম্যাচে প্রথমার্ধেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ম্যাচের ৩৯ মিনিটে মালয়েশিয়া দ্বিতীয় গোল করায় ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে লাল-সবুজের দল। বিরতির আগে ব্যবধান কমাতে না পারলে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার ও মোবাইলে খেলা দেখার উপায় জেনে নিন।
২ দিন আগে

বাংলাদেশ বনাম মালয়েশিয়া ফুটবল ম্যাচের ১৮ মিনিটে গোল পেয়েছে মালয়েশিয়া। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ায় চাপে পড়েছে বাংলাদেশের ফুটবল দল। এখন সমতায় ফিরতে গোলের সন্ধানে থাকতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার, মোবাইলে খেলা দেখার উপায় এবং ম্যাচের হালনাগাদ তথ্য নিয়ে থাকছে এই প্রতিবেদন।
২ দিন আগে

বাংলাদেশ ও মালয়েশিয়ার ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। আজ ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাংলাদেশ সময় মাঠে নামার কথা দুই দলের। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও সরাসরি খেলা দেখার সুযোগ খুঁজছেন ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সময়, টিভি সম্প্রচার এবং অনলাইনে খেলা দেখার উপায় নিয়ে থাকছে
২ দিন আগে

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ফুটবল ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আজ ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামার কথা দুই দলের। টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোনেও ম্যাচটি দেখার বিভিন্ন মাধ্যমের কথা জানানো হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সরাসরি সম্প্রচার, শুরুর সময় এবং অনলাইনে দেখার উপায় থাকছে এই প্রতিবেদনে।
২ দিন আগে

বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে জাতীয় দল। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট ও ফিটনেস সমস্যায় একাদশ সাজাতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ থমাস ডুলি। বিশেষ করে রক্ষণভাগ ও আক্রমণভাগে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বাংলাদেশের শুরুর একাদশে।
২ দিন আগে