
নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে এককভাবে কোনো পলিসি গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, বরং জনগণের, রাজনৈতিক দলগুলোর, পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
সেনাপ্রধান এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত আলোচনার সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠরা এই পরিস্থিতি নিয়ে উস্কানি দিচ্ছে, এমন অভিযোগ করেছেন মঞ্জু।
এবি পার্টির সাধারণ সম্পাদককে সেনাবাহিনী গ্রেপ্তারের পর রাতভর সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। এরপর এই পরিস্থিতি মোকাবেলায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকে মঞ্জু বলেন, "বেশ কিছু ভিত্তিহীন খবর এবং মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।"
তিনি আরও বলেন, "সেনাপ্রধান এবং এনসিপি নেতা হাসনাতের আলোচনাটি প্রকাশ্যে আনা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করেছে। এ পরিস্থিতিতে জাতীয় সংলাপের প্রয়োজন রয়েছে।"
মঞ্জু মন্তব্য করেন, "এ ধরনের আলোচনাকে পাবলিকভাবে প্রকাশ করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। এটি সমাধানের জন্য সরকারের দায়িত্ব এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সরকারের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।"
তিনি রাষ্ট্রীয় সংকটের গভীরতা তুলে ধরে বলেন, "এই পরিস্থিতিতে জাতীয় সংলাপ আহ্বান করা জরুরি। বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে এককভাবে কেউ পারবে না, যেমন ড. ইউনুস বা কোনো উপদেষ্টা একা কিছু করতে পারবেন না।"
এছাড়া, তিনি আরো জানান, "যে কোনো জরুরি অবস্থা দিয়ে এই পরিস্থিতি সমাধান করা সম্ভব নয়, তবে সংকট মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।"
মঞ্জু বলেন, "ভুল-ত্রুটি সংশোধন করে একসঙ্গে পথ চলার সময় এসেছে।"
মানিক/

আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
২১ ঘণ্টা আগে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই রায়ে দেশে তাঁর নামে থাকা সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরই সামনে এসেছে শেখ হাসিনার নামে দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ এবং সেগুলো কীভাবে বাজেয়াপ্ত হবে, তা নিয়ে নতুন আলোচনা।
১ দিন আগে

ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
৪ দিন আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬

গণঅভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন ঘটনা, বক্তব্য ও বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
২৮ আগস্ট ২০২৬

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
২৬ আগস্ট ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
১৮ আগস্ট ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
১৫ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের রদবদলের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ওপর থেকে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
১৫ আগস্ট ২০২৬