
নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্টের পর বাংলাদেশ একসময় অনেক কিছু হারিয়ে ‘ভিক্ষার জাতি’ হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত একটি দেশ হিসেবে। তবে আজ বাংলাদেশ উন্নতির এক অনন্য দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, “আজ আমরা উন্নয়নের রোল মডেল, বিশ্বের সম্মান অর্জন করেছি। কেউ আমাকে শরিয়াচারী বলুক বা গণহত্যাকারী বলুক, আমি জানি, বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে আছে।”
তবে, বর্তমান সময়ে দেশে ঘটে যাওয়া পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শেখ হাসিনা তার বক্তব্যে উল্লেখ করেন, “আজকের বাংলাদেশে পুলিশ হত্যার ঘটনা ঘটছে, প্রায় ৪০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন। ছাত্র, যুবক, মহিলা— কেউ বাদ যাচ্ছে না। মায়েরা পর্যন্ত তাদের ছেলেদের জন্য সিঁড়ি নিচ্ছেন না, মাকে গ্রেপ্তার করা হচ্ছে, গাছের সাথে বেঁধে অপমান করা হচ্ছে, নেকাব পড়া অবস্থায় হত্যা করা হচ্ছে, আবার কেউ আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। এটি কি বর্বরতা নয়? এরা কি গণহত্যাকারী নয়? এরা কি স্বেচ্ছাচারী নয়?”
শেখ হাসিনা আরও বলেন, “আমি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেছিলাম ১৯৯০ সালে ৬০০০ টাকা বেতনে। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের পর, গ্রামীণ ব্যাংককে ৪০০ কোটি টাকা দিয়ে দাঁড় করাই। শুধু তাই নয়, গ্রামীণ ফোনের ব্যবসাও ড. ইউনুসকে দিয়েছিলাম। প্রতিশ্রুতি ছিল যে, গ্রামীণ ব্যাংকের উন্নতির জন্য লাভের একটি অংশ আসবে, কিন্তু তা হয়নি। বরং, ড. ইউনুস নিজেই দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিলেন। তার ক্ষমতার লোভ আজ বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “কিন্তু তার মধ্যে কোনো মনুষ্যত্ব বা কৃতজ্ঞতাবোধ নেই, যে তার উপর এত বড় দায়িত্ব আর সহযোগিতা দিয়ে তাকে উন্নতিতে সাহায্য করা হয়েছে। তার কারণে আজ বাংলাদেশ ধ্বংসের মুখে চলে এসেছে।”
শেখ হাসিনা এই প্রসঙ্গে বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা, যে সংবিধান, যে স্বাধীনতা পেয়েছি, তা কেউ ভেঙে ফেলতে পারবে না। ইতিহাস কখনো ভুলে যায় না। ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলা হয়েছিল, কিন্তু ইতিহাস আবার ফিরে এসেছে। যারা আজ এসব কাজ করছে, তারা বাংলাদেশের স্বাধীনতা পছন্দ করে না, তারা পাকিস্তানি মানসিকতা নিয়ে কাজ করছে।”
তিনি আরও বলেন, “কোভিড-১৯ মহামারির সময় যখন বিশ্ব অর্থনৈতিক মন্দায় ডুবে ছিল, তখনও আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম। তাদের পড়াশোনার জন্য আমরা অনলাইনে ক্লাস শুরু করি, টেলিভিশনে শিক্ষা কার্যক্রম প্রচারিত হয়, যাতে পড়াশোনা থেমে না যায়। আমাদের কাজ ছিল, দেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষার গতি অব্যাহত রাখা।”
এভাবেই শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন, যা বাংলাদেশের উন্নতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সোহাগ/

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ৩০ মে শনিবার ঢাকা-১৪ আসন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারি বিভিন্ন দপ্তরে এ নিয়ে চলছে জোর আলোচনা। চাকরিজীবীদের বড় একটি অংশ এখন নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
১ দিন আগে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
২ দিন আগে

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
৩ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন মহাসড়কে। রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ যখন একসঙ্গে পথে নেমেছেন, তখন সেই চাপ গিয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু–সংযুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
৩ দিন আগে

ফ্রান্স সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় রাজধানী ঢাকা থেকে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস–এর উদ্দেশে যাত্রা করেন।
৩ দিন আগে

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
৩ দিন আগে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
৩ দিন আগে