
নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন তথ্য, যে শেখ হাসিনাকে দিল্লি থেকে গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। একাধিক সূত্রের দাবি, বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে নেই এবং তাকে অন্য একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
বাংলাদেশ থেকে তীব্র জনরোষে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, তার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা তাকে সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন এবং শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তির মতো নিরাপত্তা পাচ্ছেন। লোধি গার্ডেনে মাঝে মাঝে হাঁটতে যাওয়ার অনুমতি পেলেও, তার চারপাশে থাকে কঠোর নিরাপত্তা বলয়।
তবে সম্প্রতি নানা সূত্র জানাচ্ছে, শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। একটি জাতীয় দৈনিকের একাধিক সূত্রের দাবি, তাকে স্টোন কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে। তবে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
এর আগেও শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল, তবে সে সময় তিনি দিল্লিতে অবস্থান করছিলেন এবং তার অবস্থানের স্থানও প্রকাশিত হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম *দ্য প্রিন্ট* এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে অবস্থান করছেন এবং ভারত সরকার তার জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে আসার দুদিন পর শেখ হাসিনাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কারণ সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। পরে, লুটিয়েন্স দিল্লির নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করা হয়। ওই এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়ি রয়েছে বলে জানা যায়।
সোহাগ/

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
১৫ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ-পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ যাচাই করে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ ঘণ্টা আগে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৬ ঘণ্টা আগে

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ দিন আগে

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ দিন আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ দিন আগে

জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি ও সরকারের নানা বিষয়ে তীব্র মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যে বিএনপির আমলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির প্রসঙ্গ উঠে আসার পর সরকারি দলের সংসদ সদস্যরা হৈ-চৈ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
৪ দিন আগে

আওয়ামী লীগের চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের ইতালির ভেনিস সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভেনিসে তাঁর হাসিখুশি ও অবকাশযাপনের ছবি-ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ তাঁকে দলের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরছেন। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে সমালোচনা ও নানা প্রশ্ন।
৫ দিন আগে