
সিনিয়ার রিপোর্টার

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সই করা ওই পরিপত্রে যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে করণীয় নির্ধারণ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যৌথ মালিকানার খতিয়ানের ক্ষেত্রে পুরো খতিয়ানের অন্তর্ভুক্ত জমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। ফলে কোনো খতিয়ানে একাধিক মালিক থাকলে তাদের মধ্যে একজন বা একাধিক মালিক নিজের হিস্যা অনুযায়ী কেবল তার মালিকানাধীন অংশের ভূমি উন্নয়ন কর আলাদাভাবে পরিশোধ করতে পারেন না।
এতে একদিকে যেমন কোনো কোনো মালিক নিজের অংশের কর পরিশোধ করতে না পেরে সমস্যায় পড়ছেন, অন্যদিকে কোনো একজন মালিকের পক্ষে পুরো যৌথ খতিয়ানের ভূমির কর একসঙ্গে পরিশোধ করাও অনেক সময় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সংশ্লিষ্ট মালিকের প্রয়োজন ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় পুরো খতিয়ানের কর একজনের মাধ্যমে পরিশোধের বিষয়টি যৌক্তিক বা সমীচীনও নয় বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
আইনে কী বলা আছে
‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩’-এর ৬(৩) ধারায় বলা হয়েছে, উত্তরাধিকার সূত্রে কিংবা অন্য কোনোভাবে হস্তান্তরের কারণে কোনো ভূমির মালিকানা একাধিক ব্যক্তির ওপর বর্তালে এবং তারা জমা-খারিজ করে পৃথক নামজারি না করলে ওই ভূমিকে একই খতিয়ানভুক্ত হিসেবে গণ্য করে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে হবে।
এই বিধানের কারণে যৌথ খতিয়ানের সব মালিক ভূমি উন্নয়ন কর দিতে আগ্রহী না হলে এক বা একাধিক মালিক নিজেদের হিস্যা অনুযায়ী সংশ্লিষ্ট অংশের কর পৃথকভাবে পরিশোধ করতে পারছেন না। আবার একজন মালিকের পক্ষেও পুরো খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।
ফলে যৌথ মালিকানার খতিয়ানের কোনো মালিক তার নিজস্ব অংশ হস্তান্তর করতে চাইলে কিংবা অন্য কোনো প্রয়োজনে ভূমি উন্নয়ন করের দাখিলা প্রয়োজন হলে সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই নতুন নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
বণ্টননামা থাকলে মিলবে পৃথক খতিয়ানের সুযোগ
ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, অনিবার্য কোনো কারণে যৌথ মালিকানাধীন খতিয়ানের পুরো ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে ভূমি উন্নয়ন কর প্রদান বা দাখিলা ছাড়াই নিবন্ধিত বণ্টননামা দলিল অথবা আদালতের মাধ্যমে বণ্টননামা সম্পাদন করা যাবে।
এরপর ওই বণ্টননামার ভিত্তিতে যৌথ খতিয়ানের এক বা একাধিক মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেও একক বা পৃথক খতিয়ান সৃষ্টির জন্য নামজারির আবেদন করতে পারবেন।
মালিকানার সঠিকতা যাচাই করে সহকারী কমিশনার (ভূমি) ভূমি উন্নয়ন কর আদায় বা দাখিলা ছাড়াই ওই নামজারির আবেদন মঞ্জুর করতে পারবেন। অর্থাৎ যৌথ খতিয়ানের পুরো জমির কর পরিশোধের বাধ্যবাধকতার কারণে পৃথক মালিকানা প্রতিষ্ঠার প্রক্রিয়া যেন আটকে না থাকে, সে বিষয়টি নতুন নির্দেশনায় গুরুত্ব পেয়েছে।
নতুন খতিয়ানে কীভাবে কর দিতে হবে
বণ্টননামার ভিত্তিতে নামজারির মাধ্যমে নতুন খতিয়ান সৃজনের পর সংশ্লিষ্ট মালিককে তার হিস্যা অনুযায়ী পূর্বতন যৌথ খতিয়ানের ভূমি উন্নয়ন করের বকেয়া, প্রযোজ্য হারে, এবং হালদাবি পরিশোধ করে দাখিলা গ্রহণ করতে হবে।
তবে শুধু যৌথ খতিয়ানে মালিকানা থাকার ভিত্তিতে কোনো মালিক নিজের অংশের ভূমি উন্নয়ন কর এককভাবে পরিশোধ করতে পারবেন না। যৌথ খতিয়ান থেকে বণ্টননামার মাধ্যমে নামজারি করে পৃথক খতিয়ান সৃজনের পরই সংশ্লিষ্ট মালিকের জন্য নিজস্ব অংশের ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি হবে।
অনলাইন ভূমিসেবা ব্যবস্থায় পরিবর্তন
নতুন নির্দেশনা কার্যকর করতে অনলাইন বা স্বয়ংক্রিয় ভূমিসেবা ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এ জন্য বিদ্যমান ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা নতুন মডিউল সংযোজন করতে হবে।
এর ফলে যৌথ মালিকানাধীন জমির বণ্টন, নামজারি, পৃথক খতিয়ান সৃষ্টি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়গুলোকে আরও সহজ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ফলে যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে যেসব মালিক এতদিন জটিলতা ও হয়রানির মুখে পড়ছিলেন, নতুন নির্দেশনার মাধ্যমে সেই সমস্যার সমাধানের পথ তৈরি হলো।

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
২ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
৭ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৮ ঘণ্টা আগে

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কোন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে, তা আগে থেকে জানা থাকলে প্রবাসীরা নিজেদের হিসাব-নিকাশ সহজে করতে পারেন। সেই ধারাবাহিকতায় আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত রেট তুলে ধরা হলো।
১ দিন আগে