
নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছরে রাষ্ট্রক্ষমতায় থেকে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা। তারই কারণে, দেশে যতই হত্যা ও গুমের অভিযোগ থাকুক, তবুও ভারতে বসে পুনরায় ক্ষমতায় আসার জন্য কূটকৌশল চালানোর সন্দেহ অনেকের মধ্যে বিদ্যমান। সম্প্রতি জানা গেছে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ১৪ জন ব্যক্তি গোপনে কাজ করছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে। এই তথ্যটি সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন।
সায়ের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, কিছু উপদেষ্টা, যারা সরকারে প্রবেশ করেছে, তাদের মূল উদ্দেশ্য হলো সাধারণ নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় না আসতে পারে। তারা দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে।
জুলকারনাইন সায়ের তার পোস্টে আরও বলেছেন যে, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদের নয়জন সদস্য এবং পাঁচজন আউটসাইডার ইনসাইডার হিসেবে গোপনে কাজ করছে। তারা আসন্ন নির্বাচনে একটি বড় ধরনের ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ছাত্রজনতার আন্দোলনকে ব্যর্থ করতে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশবিরোধী পরিকল্পনা করছে।
২০১৭ সালের ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তবে, গণহত্যা বিচারের আগেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একদল ইনসাইডার গোপনে কাজ করে যাচ্ছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে, ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্যা টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদনে দাবি করেছে যে, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা এএনআই কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, "শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আবার ফিরে আসবেন।"
এছাড়া, হাসনাত শেখও শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন। তার বক্তব্য থেকে জানা যায়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার গোপন তৎপরতা সম্পর্কে শীর্ষ মহল অবগত। তবে, দেশের শীর্ষ রাজনীতিবিদরা এ ব্যাপারে কোনো প্রতিকারের পথ খুঁজছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যারা কাজ করছে, তারা কি শুধু ১৪ জন, নাকি সময়ের সাথে আরও অনেকের মুখোশ উন্মোচিত হবে?
সোহাগ/

বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি সরকারি বাঙলা কলেজ শাখার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আবারও সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
৫ ঘণ্টা আগে

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
৬ দিন আগে

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৬ দিন আগে

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
১৮ মে ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকট। কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা-কর্মী। এতে দলটির ভেতরে চরম অসন্তোষ ও বিভক্তির চিত্র প্রকাশ্যে এসেছে।
১৫ মে ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৩ মে ২০২৬

সরাইল উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
৯ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সিকিউরিটি গার্ড জুলহাস মিয়াকে কেন্দ্র করে বিতর্কে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সদ্য ঘোষিত কমিটি। কমিটিতে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হলেও তার পেশাগত পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তোলপাড়।
৮ মে ২০২৬