
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক ও কর্মচারীর জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস চলতি মাসের মধ্যেই তারা পেতে যাচ্ছেন।
২০ মার্চের মধ্যেই বেতন-বোনাস!
রোববার (৯ মার্চ), মাউশির প্রশাসন ও অর্থ উইংয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু প্রশাসনিক জটিলতা থাকলে দুই-একদিন দেরি হতে পারে।
একই সঙ্গে, ফেব্রুয়ারির বেতনের সাথেই ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।
মার্চের বেতন মিলবে এপ্রিলে
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মার্চ মাসের বেতন এই মাসেই পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন এপ্রিলে প্রদান করা হবে।
ইএফটি’র মাধ্যমে সহজে বেতন-ভাতা!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে বেতন-ভাতা পেতেন, যা তুলতে নানা ভোগান্তির শিকার হতেন।
এ সমস্যার সমাধানে, শিক্ষা মন্ত্রণালয় গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঘোষণা দেয়, বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে দেওয়া হবে। ইতোমধ্যে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন, এবং পরবর্তী ধাপে আরও কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন।
ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস প্রক্রিয়া সম্পন্ন হলে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীই ইএফটি সুবিধার আওতায় আসবেন।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানো থেকে শুরু করে মাসিক আয় ও সঞ্চয়ের হিসাব—সবকিছুতেই সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বড় ভূমিকা রাখে। আজ ১৩ সেপ্টেম্বর সৌদি রিয়ালের বিনিময় হারেও রয়েছে কিছুটা ওঠানামা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় তথ্যসূত্র অনুযায়ী, বর্তমানে ১ সৌদি রিয়ালের বিপরীতে প্রায় ৩২ টাকা ৮৫ পয়সা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ১ রিংগিত = ৩০ টাকা ২৮ পয়সা। আজকের বাজারতথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে প্রায় ৩০ দশমিক ২৭৫ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, আমেরিকা ও অন্যান্য অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলোর মুদ্রার বর্তমান দর তুলে ধরা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থির নয়; বাজার পরিস্থিতি ও লেনদেনের সময় অনুযায়ী দিনের যেকোনো সময় এতে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১ দিন আগে

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
১ দিন আগে

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
২ দিন আগে

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ দিন আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
৩ দিন আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
৩ দিন আগে

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
৫ দিন আগে