নবম পে স্কেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম জাতীয় পে-স্কেল: কমছে না গ্রেড সংখ্যা, কত বাড়ল বেতন?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে গ্রেড কাঠামো পরিবর্তনের প্রস্তাব বাতিল করে আগের মতো ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা এড়াতেই এই পথে হাঁটছে কমিশন। গ্রেড পুনর্বিন্যাসের প্রস্তাব বাতিল বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠনের বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি গ্রহণযোগ্য মনে হয়নি। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান কাঠামো অক্ষুণ্ন রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৪:১৭ | বিস্তারিত

নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের সরকারি কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পে-কমিশনের এক সদস্য জানিয়েছেন, “নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা আগের মতো ২০টি থাকছে। এটি অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।” সভায় বেতন কাঠামোর সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার হারও আলোচনা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের বিষয়ে কোনো চূড়ান্ত ...
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৮ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে আজ বড় সিদ্ধান্ত: বেতন অনুপাত ১:৮ চূড়ান্ত হচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আজ এক গুরুত্বপূর্ণ মোড় নেওয়ার দিন। নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় বেতন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকেই সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন কাঠামোর মূল রূপরেখা ও সর্বনিম্ন বেতনের চূড়ান্ত অঙ্ক নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কী কী বিষয়ে হচ্ছে সিদ্ধান্ত কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে শুধু মূল ...
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৩১ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দুপুর ১২টায় শুরু হওয়ার কথা এই বৈঠক। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আজকের সভাতেই সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ বেতন ও ভাতা কাঠামোর মূল রূপরেখা নির্ধারিত হতে পারে। কী নিয়ে আলোচনা হবে আজ কমিশন সূত্র জানায়, আজকের বৈঠকে শুধু মূল বেতন বৃদ্ধির বিষয়টি ...
১৫ জানুয়ারি ২০২৬, ২০:০৪ | বিস্তারিত

জাতীয় বেতন কমিশনের কার্যক্রমে উদ্বেগ প্রকাশ ঢাবি সাদা দলের
নিজস্ব প্রতিবেদক: রাকিব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল জাতীয় বেতন কমিশনের সাম্প্রতিক কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে। সংগঠনটির মতে, কমিশন গঠনের সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান বাস্তবতায় তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম ...
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৯ | বিস্তারিত

পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল নিয়ে আপাতত অপেক্ষাই করতে হচ্ছে। বর্তমান আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এখনই নতুন বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কর্মচারীদের স্বস্তি দিতে নতুন পে স্কেল কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান বিধান অনুযায়ী গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে নতুন ...
১৪ জানুয়ারি ২০২৬, ২০:২১ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি মাথায় রেখে আপাতত নবম বেতন কাঠামো (নতুন পে স্কেল) ঘোষণা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামোর নীতিগত রূপরেখা তৈরির কাজ থেমে নেই। এই কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বেতন কমিশন, যারা ভবিষ্যৎ সরকারের জন্য একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা গেজেট ...
১২ জানুয়ারি ২০২৬, ১৬:২৭ | বিস্তারিত

পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
নিজস্ব প্রতিবেদক: আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাস্তবতায় বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন পে–স্কেল এখনই ঘোষণা করা হচ্ছে না তবে এ জন্য গঠিত পে–কমিশনের কাজ থামছে না। বরং কমিশনকে পূর্ণাঙ্গ কাঠামো ও সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে, যাতে নতুন নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করতে পারে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ বৈঠক করে জাতীয় বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির ...
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৩ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই অনশন পালন করা হবে। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব ...
১১ জানুয়ারি ২০২৬, ০১:১০ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল: কোন গ্রেডের বেতন কেমন হচ্ছে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটতে চলেছে। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল অবশেষে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে, যেখানে নতুন বেতন কাঠামো সংক্রান্ত সর্বশেষ সুপারিশ অনুমোদন ও উপস্থাপন করা হবে। সচিবালয়ে ৮ জানুয়ারি অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রয়োজনে আরও একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হতে পারে। বেতন কাঠামোর সম্ভাব্য অনুপাত পে কমিশন সূত্রে ...
১০ জানুয়ারি ২০২৬, ২৪:৫৭ | বিস্তারিত

জাতীয় নবম পে স্কেল: চাকরিজীবী জন্য বড় সুখবর, যে অনুপাতে বাড়ছে বেতন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কারের পথে এগোচ্ছে সরকার। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত করার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান নির্ধারণ করা হয়েছে ১:৮ অনুপাতে। একইসঙ্গে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে তিনটি ভিন্ন প্রস্তাব টেবিলে রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পে কমিশনের এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বেতন বৈষম্যে লাগাম, দীর্ঘ আলোচনার ...
৯ জানুয়ারি ২০২৬, ১৫:২৮ | বিস্তারিত

চূড়ান্ত পর্যায়ে নবম জাতীয় পে স্কেল, সর্বশেষ যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর পথে এগিয়ে যাচ্ছে দেশ। জাতীয় বেতন কমিশন নবম জাতীয় বেতন স্কেলের সুপারিশ চূড়ান্ত করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গ্রেডভেদে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বস্ত সূত্র জানায়, নতুন পে স্কেলে বিদ্যমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখার বিষয়ে কমিশন অনড় অবস্থানে রয়েছে। গ্রেড সংখ্যা কমানো নিয়ে শুরুতে ...
৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩ | বিস্তারিত

নবম পে স্কেলে বড় সুখবর: গ্রেড বহাল রেখে বেতন বাড়বে ৯০ শতাংশ-দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল। জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কমিশনের প্রস্তাবে বর্তমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে গ্রেডভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশপত্র বা চূড়ান্ত পাণ্ডুলিপি ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। সবকিছু পরিকল্পনা ...
৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল: সর্বশেষ যা জানা গেল-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার পরেও নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নে এখন নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বাস্তবায়নের পথে তিনটি প্রধান বাধা ১. অর্থ উপদেষ্টার সতর্কবার্তা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, নতুন পে স্কেল প্রবর্তন একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এর সঙ্গে দেশের আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক সংস্কারের গভীর সম্পর্ক রয়েছে। তাই সিদ্ধান্তটি হয়তো ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ | বিস্তারিত

পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো। জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে, যা ২০২৬ সালের জানুয়ারি মাসে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। প্রস্তাবিত এই পে স্কেলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে, যার প্রধান লক্ষ্য দীর্ঘদিনের বেতন বৈষম্য হ্রাস এবং বাস্তব জীবনের ব্যয়চাপের সঙ্গে সামঞ্জস্য আনা। বিশেষজ্ঞদের মতে, এবারের বেতন কাঠামো কেবল সংখ্যাগত পরিবর্তন নয়, বরং এটি সরকারি চাকরি ব্যবস্থার একটি কাঠামোগত সংস্কারের ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬ | বিস্তারিত

নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো। জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে, যা ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এবারের বেতন কাঠামোতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত মিলেছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেতন বৈষম্য নিরসন ও কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি। কী থাকছে নবম পে স্কেলে প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে তিন ধাপে, যাতে সরকারের ওপর এককালীন ...
২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০ | বিস্তারিত

নবম পে স্কেলের সুপারিশ জমা নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরেদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে পে কমিশনের ৫ ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত কোনো সুপারিশ বা সুখবর আসেনি। বরং কমিশনের সম্ভাব্য কর্মপরিকল্পনায় দেখা যাচ্ছে, নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক ও পরবর্তী ধাপ বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সভায় অনলাইনে সংগৃহীত ...
১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে শেষ হল বৈঠক: আসল যেসব সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় বেতন কমিশনের এক উচ্চপর্যায়ের দীর্ঘ বৈঠকে খসড়া সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা এই বেতন কাঠামো প্রণয়নের প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিল। ম্যারাথন বৈঠক ও অংশগ্রহণকারী: রাজধানীতে অনুষ্ঠিত এই বিশেষ সভাটি বুধবার বিকেল ৩টায় শুরু হয়ে বিরতিহীনভাবে রাত ৮টা পর্যন্ত চলে। পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে ...
১৭ ডিসেম্বর ২০২৫, ২৩:১৩ | বিস্তারিত

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া ১৫ ডিসেম্বরের আল্টিমেটাম কার্যত নাকচ করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এত স্বল্প সময়ের মধ্যে নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা সম্ভব নয়। কর্মচারীরা ঘোষণা দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামবেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল ঘোষণা সহজ বিষয় নয় এর সঙ্গে অনেকগুলো প্রক্রিয়া যুক্ত। কর্মচারীদের আল্টিমেটামের মধ্যে এত দ্রুত ...
১১ ডিসেম্বর ২০২৫, ২৪:৫৯ | বিস্তারিত

নবম পে স্কেল: আন্দোলনে নেমেছেন সরকারী কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে জোরালো আন্দোলনে নেমেছেন বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা। বেতন কাঠামো সংস্কারের এই দাবি বহুদিনের তবুও সমাধানের কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা ভেড়ামারা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। কর্মচারীদের উপস্থিতিতে স্টেশন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা ...
১০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬ | বিস্তারিত
