
সিনিয়র রির্পোটার

সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে গ্রেড কাঠামো পরিবর্তনের প্রস্তাব বাতিল করে আগের মতো ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা এড়াতেই এই পথে হাঁটছে কমিশন।
গ্রেড পুনর্বিন্যাসের প্রস্তাব বাতিল
বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠনের বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি গ্রহণযোগ্য মনে হয়নি। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান কাঠামো অক্ষুণ্ন রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রস্তুত করা হবে, যাতে বিদ্যমান প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত না হয়।
বেতনের হার নিয়ে অনিশ্চয়তা
গ্রেড সংখ্যা নির্ধারিত হলেও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হবে এই প্রশ্নে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিশেষ করে বেতন বৈষম্য কমাতে প্রস্তাবিত ১:৮ অনুপাত নিয়ে নতুন করে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। পাশাপাশি পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা চলমান রয়েছে।
২১ জানুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক
সর্বনিম্ন বেতন নির্ধারণসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো মীমাংসার জন্য আগামী ২১ জানুয়ারি আবারও সভায় বসবে কমিশন। এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত দিকনির্দেশনা নেওয়ার উদ্যোগ নেবেন।
অপেক্ষা আরও কিছুদিন
সব মিলিয়ে নবম পে-স্কেল নিয়ে দৃশ্যমান অগ্রগতি হলেও পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত হতে আরও সময় লাগবে। তাই কাঙ্ক্ষিত বেতন কাঠামো জানতে সরকারি কর্মচারীদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হচ্ছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে