Pay Ratio 1:8 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জানা গেল পূর্ণাঙ্গ পে-স্কেল কবে কার্যকর হবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হতে যাচ্ছে চলতি বছরের ১ জানুয়ারি থেকেই। আর পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন আগামী ১ জুলাই। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি বেতন কমিশন তাদের সুপারিশসম্বলিত প্রতিবেদন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করবে। প্রতিবেদন পাওয়ার পর সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। নতুন বেতন কাঠামো ...
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯ | বিস্তারিত

নতুন পে স্কেল: কেমন হতে পারে নতুন বেতন কাঠামো?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন বেতনকাঠামো বা পে-স্কেলের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশন সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করেছে। আগামী ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে। কেমন হতে পারে নতুন বেতন কাঠামো? বেতন বৈষম্য কমিয়ে আনতে কমিশন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের প্রস্তাব দিয়েছে। সর্বনিম্ন মূল বেতন: বর্তমানে ৮,২৫০ টাকা → প্রস্তাবিত ...
১৮ জানুয়ারি ২০২৬, ২৩:৫১ | বিস্তারিত

পে স্কেল নিয়ে আবারও কমিশনের যে সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলেও নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পূর্ণ কমিশন সভায় আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রতিফলন না থাকায় কমিশনের একজন সদস্য পদত্যাগ করায় পুরো প্রক্রিয়া নতুন বিতর্কে পড়েছে। কাঠামো অপরিবর্তিত, সিদ্ধান্ত ঝুলছে বেতন নির্ধারণে দীর্ঘ আলোচনার পর গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব বাতিল করে বিদ্যমান ২০ গ্রেডেই পে-স্কেল সাজানোর সিদ্ধান্ত নেয় ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:০২ | বিস্তারিত

নবম জাতীয় পে-স্কেল: কমছে না গ্রেড সংখ্যা, কত বাড়ল বেতন?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে গ্রেড কাঠামো পরিবর্তনের প্রস্তাব বাতিল করে আগের মতো ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা এড়াতেই এই পথে হাঁটছে কমিশন। গ্রেড পুনর্বিন্যাসের প্রস্তাব বাতিল বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠনের বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি গ্রহণযোগ্য মনে হয়নি। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমান কাঠামো অক্ষুণ্ন রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ ...
১৬ জানুয়ারি ২০২৬, ২৪:১৭ | বিস্তারিত

পে-কমিশনের বৈঠক: ১:৮ অনুপাতে বেতন কত হবে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল প্রণয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পে-কমিশন। বেতন কাঠামোর মূল ভিত্তি হিসেবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পে-কমিশনের পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নতুন পে-স্কেলের বিভিন্ন কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ...
৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত
