
রিপোর্টার

সরকারি চাকুরেদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে পে কমিশনের ৫ ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত কোনো সুপারিশ বা সুখবর আসেনি। বরং কমিশনের সম্ভাব্য কর্মপরিকল্পনায় দেখা যাচ্ছে, নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক ও পরবর্তী ধাপ বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সভায় অনলাইনে সংগৃহীত জনমত ও কর্মচারী সংগঠনগুলোর দেওয়া প্রস্তাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, কমিশনের খসড়া প্রতিবেদন প্রায় প্রস্তুত থাকলেও কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী প্রয়োজন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে চলতি ডিসেম্বরে আরও দুটি এবং জানুয়ারির শুরুতে অন্তত একটি পূর্ণাঙ্গ বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিশনের। সে অনুযায়ী, জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের আগে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
অসন্তোষে ফুঁসছেন কর্মচারী নেতারা কমিশনের এই ধীরগতির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সদস্য সচিব জানান, তারা ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন। জানুয়ারি পর্যন্ত সময়ক্ষেপণ তারা কোনোভাবেই মেনে নেবেন না। এ নিয়ে আজ সন্ধ্যায় কর্মচারী নেতারা জরুরি আলোচনায় বসছেন বলে জানা গেছে।
নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে বড় শঙ্কা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক এই বিলম্বের নেতিবাচক দিক তুলে ধরে বলেন, “আগামী ১২ জানুয়ারি জাতীয় নির্বাচন। কমিশন যদি ১৫ জানুয়ারির পর রিপোর্ট দেয়, তবে বর্তমান সরকারের পক্ষে গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব হবে। সাধারণত নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক বছর পে স্কেল দিতে চায় না। ফলে এখনই সিদ্ধান্ত না হলে কর্মচারীদের দীর্ঘ সময়ের জন্য অপেক্ষায় থাকতে হবে।”
সামগ্রিক পরিস্থিতিতে দেশের সরকারি দপ্তরগুলোতে ক্ষোভ বাড়ছে। কর্মচারীদের দাবি হয় ডিসেম্বরেই পে স্কেল ঘোষণা করতে হবে, নয়তো রাজপথে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ থাকবে না।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে