নবম পে স্কেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসা সরকারি কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘দাবি আদায় ঐক্য পরিষদ’ মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত’ পাওয়ার কথা জানিয়ে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন চলতি ডিসেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। তবে একইসঙ্গে তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না এলে কঠোর আন্দোলনে নামবেন সরকারি কর্মচারীরা। বৈঠকের অগ্রগতি: ডিসেম্বরেই গেজেটের আশা বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় ...
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ | বিস্তারিত

নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলমান মূল্যস্ফীতি ও আর্থিক তারল্য সংকটের বাস্তবতা বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে একবারে নয়, তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এতে করে নতুন পে-স্কেল পুরোপুরি চালু হতে সময় লাগলেও, ২০২৬ সালের জানুয়ারিতে প্রথম ধাপ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ২০২৬ থেকে নতুন বেতনের যাত্রা শুরু সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক আলোচনার পর ...
১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে বড় সুখবর-জেনে নিন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে–স্কেল কার্যক্রম দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, পে–স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে যেতে পারেন এই আশঙ্কার প্রেক্ষিতে বৈঠকে তাগিদ দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার বিষয়ে সরকারি কর্মচারীদের ...
৯ ডিসেম্বর ২০২৫, ১৯:১৩ | বিস্তারিত
