
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে–স্কেল কার্যক্রম দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, পে–স্কেল বাস্তবায়নে বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে যেতে পারেন এই আশঙ্কার প্রেক্ষিতে বৈঠকে তাগিদ দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপস্থিত সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার বিষয়ে সরকারি কর্মচারীদের সংগঠন ইতোমধ্যে আল্টিমেটাম দিয়েছে। দ্রুত পদক্ষেপ না হলে জানুয়ারির মধ্যে, নির্বাচনের আগেই, তারা আন্দোলন শুরু করতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় কোর কমিটি পে–স্কেল কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে।
বৈঠকে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে জড়িত হতে পারে। তাই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের জন্য বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ আল্টিমেটাম দিয়েছে। এই ঘোষণা গত শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদন: ১২ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নতুন সংসদের এই প্রথম বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দু হলো—কাদের মাধ্যমে অধিবেশনের সভাপতিত্ব শুরু হবে।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের জ্বালানি তেল সরবরাহে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল বিক্রির ওপর নতুন নির্দেশনা জারি করেছে সরকার, যাতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকে এবং জনগণের প্রয়োজন মিটানো যায়।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। তবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বিদেশ থেকে বড় পরিমাণ ডিজেল আমদানি করা হচ্ছে এবং একের পর এক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনাপূর্ণ যুদ্ধ। এই সংঘাতের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি; বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর চাপ পড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে এবং জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নে কিছুটা সময় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে সরকার।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। অভিযোগের গুরুত্ব বিবেচনায় পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ নির্বাচনী যাবতীয় সরঞ্জাম সংরক্ষণ করার আদেশ দিয়েছেন আদালত। আলোচিত এই আসনগুলো হলো—ঢাকা-১৩, গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ এবং কুষ্টিয়া-৪।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটির সময় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম যেন বন্ধ না হয়ে যায়, সে জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে National Board of Revenue (এনবিআর)। টানা ছুটির মধ্যেও সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বন্দরগুলোতে পণ্যজট তৈরি না হয় এবং ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় থাকে।
৩ ঘণ্টা আগে

রাকিব: বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার Shakib Al Hasan। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব জানান, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে দেখা যেতে পারে। তার এই মন্তব্যে নতুন করে আশায় বুক বেঁধেছেন কোটি ভক্ত।
৪ ঘণ্টা আগে

সাকিব: নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে শুরু হয় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত। এই যুদ্ধের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইতোমধ্যে দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশন বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে। প্রস্তাবিত এই কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে ১:৮ অনুপাতে নিয়ে আসার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বিশেষ করে নিম্নগ্রেডের কর্মচারীদের জীবনমান উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে