
রিপোর্টার

দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি মাথায় রেখে আপাতত নবম বেতন কাঠামো (নতুন পে স্কেল) ঘোষণা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামোর নীতিগত রূপরেখা তৈরির কাজ থেমে নেই। এই কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বেতন কমিশন, যারা ভবিষ্যৎ সরকারের জন্য একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা গেজেট প্রকাশ করা সম্ভব হচ্ছে না। কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন বর্তমান সরকারের কাছে জমা দেবে। সরকার সেটি গ্রহণ করতে পারলেও, বাস্তবায়ন ও সরকারি গেজেট জারির দায়িত্ব থাকবে আগামী নির্বাচনের পর গঠিত সরকারের ওপর। কমিশনের সুপারিশগুলো ইতোমধ্যেই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
নতুন কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে বেতন বৈষম্য কমানো। এ জন্য কমিশন তিনটি অনুপাত—১:৮, ১:১০ এবং ১:১২—নিয়ে কাজ করছে। এর মধ্যে ১:৮ অনুপাতকে সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই অনুপাত কার্যকর হলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সর্বনিম্ন মূল বেতন নির্ধারণেও একাধিক বিকল্প সামনে রাখা হয়েছে। কমিশনের আলোচনায় রয়েছে তিনটি সম্ভাব্য অঙ্ক—২১ হাজার টাকা, ১৭ হাজার টাকা এবং ১৬ হাজার টাকা। অর্থনৈতিক পরিস্থিতি, সরকারি ব্যয় সামর্থ্য এবং জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে এই তিনটির মধ্য থেকে চূড়ান্ত সুপারিশ করা হবে।
এই সুপারিশ তৈরির পেছনে কমিশন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনায় নিচ্ছে। এর মধ্যে রয়েছে বর্তমান মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, পরিবারের গড় সদস্য সংখ্যা, পাশাপাশি বাসস্থান ও শিক্ষা ব্যয়। এসব বাস্তবতা মাথায় রেখেই একটি টেকসই ও বাস্তবসম্মত বেতন কাঠামোর রূপরেখা দাঁড় করানো হচ্ছে।
অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় ঘোষণা বিলম্বিত হলেও এই ফ্রেমওয়ার্কই হবে ভবিষ্যৎ সরকারের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের ভিত্তি। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই এই বেতন কাঠামো কার্যকরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
৪ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
৪ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১১ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১৩ ঘণ্টা আগে