
ক্রিকেটবিশ্ব আবারও কাঁপলো পুরোনো ফিক্সিং কেলেঙ্কারির কারণে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে এক কালো অধ্যায়ের পুনরুত্থানে, ২০১৫-১৬ মৌসুমের টি-টোয়েন্টি র্যাম স্লাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিন ক্রিকেটার—লনওয়াবো টটসবে, থামি সোলেকিলে এবং ইথি এমবালাটি।
দক্ষিণ আফ্রিকার দুর্নীতি দমন সংস্থা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন (ডিপিসিআই) দীর্ঘ তদন্ত শেষে ৮ বছর পর এই তিনজনকে ভিন্ন সময়ে গ্রেপ্তার করে। ইথি এমবালাটিকে গ্রেপ্তার করা হয় ১৮ নভেম্বর। পরে ২৮ ও ২৯ নভেম্বর গ্রেপ্তার হন টটসবে এবং সোলেকিলে।
২০১৬ সালে ডিপিসিআইয়ের তদন্তে উঠে আসে, ভারতীয় এক বুকির সঙ্গে মিলে এই ক্রিকেটাররা টুর্নামেন্টের তিনটি ম্যাচে ফলাফল প্রভাবিত করার চেষ্টায় জড়িত ছিলেন। ফিক্সিংয়ের এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়ার পরপরই তাদের ওপর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলার নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এবার তাদের বিরুদ্ধে মামলা গড়িয়েছে আদালতে। প্রিটোরিয়া বিশেষ কর্মাসিয়াল ক্রাইম কোর্টে এমবালাটির মামলাটি আগে স্থগিত করা হলেও, নতুন শুনানিতে তা আবারো উঠে এসেছে। অন্যদিকে, সোলেকিলে ও টটসবেকে ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী পাঁচটি ভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে।
ম্যাচ ফিক্সিংয়ে এই তদন্তের সূত্রপাত হয়েছিল দক্ষিণ আফ্রিকার আরেক ক্রিকেটার গুলাম বদি-কে নিয়ে। ২০১৫-১৬ মৌসুমের একই টুর্নামেন্টে তিন ম্যাচে ফিক্সিংয়ে প্রণোদনা দেওয়ার প্রমাণ মেলায় ২০১৯ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গুলাম বোদির ঘটনার সূত্র ধরেই ডিপিসিআইয়ের নজরে আসে টটসবে, সোলেকিলে ও এমবালাটি। বোদির মতো তাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, বুকির সহায়তায় তারা টুর্নামেন্টের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
লনওয়াবো টটসবে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ পেসার। ৮৯টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া এই বাঁহাতি বোলার দীর্ঘদিন দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন। ব্যাটার থামি সোলেকিলে খেলেছেন মাত্র ৩টি টেস্ট ম্যাচ। তবে ইথি এমবালাটি ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হলেও জাতীয় দলে কখনো সুযোগ পাননি।
ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নতুন কিছু নয়। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গুলাম বদি, আলভিনো মায়েওয়া এবং জেনথন হাউ-এর মতো ক্রিকেটাররাও অতীতে ফিক্সিংয়ে জড়িত হয়ে শাস্তি পেয়েছেন।
ডিপিসিআইয়ের বর্তমান পদক্ষেপ প্রমাণ করে, অপরাধীরা যত পুরোনোই হোক না কেন, আইনের হাত থেকে তারা পালাতে পারবে না। তবে এই ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভাবমূর্তি যে বড় ধাক্কা খেল, তা বলাই বাহুল্য।
ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, কঠোর শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কেলেঙ্কারি বন্ধ হবে। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নিয়ে যে কালো ছায়া দীর্ঘদিন ধরে রয়েছে, তা পুরোপুরি মুছতে আরও সময় লাগবে।

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
১ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
২ দিন আগে

ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায় না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতোই ইংল্যান্ডের বিপক্ষেও দীর্ঘ বিরতিতে টেস্ট খেলতে হয় টাইগারদের। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টে মুখোমুখি হয়েছিল। আর ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবশেষ টেস্ট সফর আরও আগে—২০১০ সালে। দীর্ঘ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বছর।
৩ দিন আগে

অস্ট্রেলিয়ার মাটিতে যেন বদলে গেছে বাংলাদেশ! ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ডারউন টেস্টে দুর্দান্ত ছন্দে রয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে এরই মধ্যে লিড নিয়েছে বাংলাদেশ।
১৪ আগস্ট ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা আর রোমাঞ্চের এক নতুন অধ্যায় রচনা করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুতেই বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে প্রথম সেশনেই একের পর এক আঘাত হানেন টাইগার পেসাররা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই অজি শিবিরের টপ অর্ডারের ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬

আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে আলো ছড়ানো তরুণ ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে একটি গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা পুরো ক্রীড়াঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে এসেছে এক দারুণ স্বস্তির ও আনন্দের খবর। দীর্ঘদিন ধরে ইনজুরি বা চোটের কারণে মাঠের বাইরে ছিটকে থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রাথমিক ও চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা ফিরে পেয়েছেন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাস।
২ আগস্ট ২০২৬

প্রথম টি-টোয়েন্টির পরাজয়ের জবাব দারুণভাবেই দিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ও বোলিং ই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, ফলে শিরোপা নির্ধারণ হবে শেষ ম্যাচে।
১৭ জুলাই ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে, আর মাঠের খেলাও সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে শুরু করেছে।
২৫ জুন ২০২৬