
মার্কিন ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ২য় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই, জন্মগত সূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে আমেরিকায় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, বিপদে ৫০ হাজার বাংলাদেশি প্রবাসী। যা অভিবাসী কমিউনিটিতে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। তার প্রচারণা প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তিনি বলেন যে এই নীতির আওতায় মার্কিন মাটিতে জন্মগ্রহণকারী কোনো শিশুই আর নাগরিকত্ব পাবে না, যদি না তাদের পিতামাতার মধ্যে কেউ মার্কিন নাগরিক বা গ্রিনকার্ডধারী হন।
ট্রাম্পের সেই নিয়ম অনুযায়ী তিনি উল্লেখ করেন যে, এই নিয়ম অবৈধ অভিবাসীদের সন্তানদের পাশাপাশি সেইসব অভিবাসী পরিবারের ওপরও প্রভাব ফেলবে, যারা এখনও গ্রিনকার্ডের জন্য অপেক্ষায় রয়েছেন। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও শঙ্কা বাড়ছে, যাদের মধ্যে প্রায় ৫০ হাজার অবৈধ অভিবাসী পরিবার রয়েছেন। যারা অনেক দিন ধরে নাগরিকত্ব নিয়ে অপেক্ষা করছেন তারা এখন ঝামেলার মধ্যে পড়তে যাচে্ছন।
গত ২০২২ সালের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় প্রবাসী বসবাস করেন, যার মধ্যে ১৬ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছে সেখানে। নতুন নিয়মের অধীনে, এদের মধ্যে যাদের পিতামাতা মার্কিন নাগরিক বা গ্রিনকার্ডধারী নন, তারা নাগরিকত্ব পাবেন না।
এই পরিস্থিতিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রবাসী পরিবারগুলো আগামী দিনে এই নিয়মের প্রতিকূলতার মুখোমুখি হতে পারে, যা অভিবাসী কমিউনিটিতে শঙ্কা এবং হতাশা বাড়াবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
৮ ঘণ্টা আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১০ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
১০ ঘণ্টা আগে

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
১০ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে আবারও সময়ের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর চলতি সপ্তাহেই গেজেট প্রকাশের কথা জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা হয়নি। পরে বৃহস্পতিবার জানানো হয়েছিল, রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, গেজেট প্রকাশের প্রক্রিয়া এখনো শেষ পর্যায়ে থাকায় ৬ সেপ্টেম্বরের পরিবর্তে চলতি সপ্তাহের মধ্যেই, সম্ভাব্যভাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে এটি প্রকাশ হতে পারে।
২২ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা এখন শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। নতুন বেতন কাঠামোর গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশ হওয়ার কথা থাকলেও প্রজ্ঞাপন জারির আগে কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত দিনেই এটি প্রকাশ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২২ ঘণ্টা আগে

সেপ্টেম্বর থেকে নভেম্বর আগামী তিন মাসে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে একই সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পরিস্থিতি অনুকূলে থাকলে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
২৩ ঘণ্টা আগে