
সিনিয়র রিপোর্টার

রাকিব: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যের দামের অস্থিরতা বাড়ায় এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। ইতিমধ্যে দেশে জ্বালানির সংকট দেখা দিয়েছে এবং সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই পরিস্থিতিতে অর্থনৈতিক চাপে পড়েছে সরকার। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধীরে চলো নীতি নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে আগামী জাতীয় সংসদের অধিবেশনেও আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি প্রস্তাবিত পে স্কেল রিভিউ করার কথাও ঘোষণা করা হয়েছে।
সংসদ অধিবেশন ঘিরে পে স্কেল নিয়ে আলোচনা সম্ভাবনা
আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এর পরপরই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সংসদের কার্যপ্রণালী প্রস্তুতির কাজ চলছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা বললেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। কারণ একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন করা এখন সরকারের পক্ষে কঠিন হয়ে পড়তে পারে।
অর্থমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
এদিকে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পিকেএসএফ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যদিও আনুষ্ঠানিক সূচিতে তিনি পিকেএসএফ চেয়ারম্যান হিসেবে সাক্ষাৎ করেছেন বলে উল্লেখ রয়েছে, তবে বৈঠকে পে কমিশনের প্রতিবেদন ও সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।
অন্যদিকে নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১৮ ফেব্রুয়ারি গণমাধ্যমকে বলেন, পে স্কেলের সুপারিশ আগে বিস্তারিতভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তিনি বলেন, মোট কত অর্থ ব্যয় হবে এবং বাস্তবায়ন কতটা সম্ভব—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের কর রাজস্ব এবং কর-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে। তাই দেশের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হবে।
নতুন অর্থবছরেও অনিশ্চয়তা
সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও বাস্তবে তা কতটা সম্ভব হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ সরকারের অর্থসংকট আরও বেড়েছে এবং মূল্যস্ফীতির চাপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে।
তবে সরকার চায় না পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হোক। এজন্য প্রস্তাবিত বেতন কাঠামো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হয়নি। বাজেট প্রণয়নের কাজ শুরু হলে বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হতে পারে।
পে কমিশনের প্রতিবেদন ও পটভূমি
রাজনৈতিক, আর্থিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেছিল। তবে অর্থসংকটের কারণে নির্বাচনের আগেই সেই পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
পে কমিশন তাদের সুপারিশমালা বর্তমান সরকারের কাছে জমা দিয়েছে। যদিও সেটি এখনো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী তা পর্যালোচনা করা হতে পারে।
এ বিষয়ে তৎকালীন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব ছাড়ার আগে বলেছিলেন, কমিশনের প্রতিবেদন বাস্তবসম্মত এবং দেশের অর্থনৈতিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় একটি সময়োপযোগী বেতন কাঠামো তৈরির লক্ষ্যেই এটি প্রস্তুত করা হয়েছে।
নতুন সরকারের অবস্থান
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো পে স্কেল বাস্তবায়ন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তবে সামনে সংসদ অধিবেশন থাকায় বিষয়টি সংসদে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়মতো নতুন পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী হওয়ার পর এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল এবং চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের সুপারিশ সরকারকে জমা দেয়।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে