
রির্পোটার

দেশের বাজারে তিন লাখ টাকার ঘরে প্রবেশের দৌড়ে থাকা সোনার দামে হঠাৎই বড় ধরনের পতন এসেছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিপ্রতি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে। সকালে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগের দিন বৃহস্পতিবার সোনার বাজারে দেখা গিয়েছিল নজিরবিহীন উল্লম্ফন। সেদিন ভরিপ্রতি দাম বেড়েছিল ১৬ হাজার ২১৩ টাকা, যার ফলে ২২ ক্যারেট মানের সোনার ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায় যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি মাসেই সোনার দাম ভরিতে বেড়েছে মোট ৬১ হাজার টাকা।
আজকের নতুন দরে সোনার ভরি
দাম কমার পর বিভিন্ন ক্যারেটের সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে-
২২ ক্যারেট: ভরি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা
২১ ক্যারেট: ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা
১৮ ক্যারেট: ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা
সনাতন পদ্ধতি: ভরি ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা
কয়েক বছরে সোনার দামের রেকর্ড উত্থান
করোনার পর গত পাঁচ বছরে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দামে ধারাবাহিক ও বিস্ফোরক উত্থান দেখা গেছে।
২০২৩ সালের ২১ জুলাই প্রথমবার ভরি এক লাখ টাকা ছাড়ায়
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেড় লাখ
অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে
আর সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায়
কেন কমল সোনার দাম
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দর পতনই মূল কারণ। গতকাল বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে বেড়ে ৫ হাজার ৫৮২ ডলার হলেও আজ তা কমে ৫ হাজার ২০০ ডলারের ঘরে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের সোনার বাজারে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
১ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
২ দিন আগে

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
২ দিন আগে

ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।
২ দিন আগে

আসন্ন ঈদুল আজহার আগে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর এসেছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২ দিন আগে

ঈদুল আজহা ঘিরে বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগাম রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
২ দিন আগে

দেশের সব ভূমি মালিক ও খতিয়ানধারীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) এবং আগের সব বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
২ দিন আগে

সচিবালয়ে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো, অতিরিক্ত ব্যয়ের হিসাব এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২ দিন আগে