বাংলাদেশ সোনার বাজার ট্যাগের খবর
এই ট্যাগের খবর

আজকের বাজারে স্বর্ণের দাম (১ মে)
নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে আবারও তৈরি হয়েছে নতুন ইতিহাস। ক্রমাগত মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ভালো মানের এক ভরি সোনার দাম পৌঁছে গেছে আড়াই লাখ টাকার কাছাকাছি। ফলে সাধারণ মানুষের জন্য সোনা কেনা এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী সবার মধ্যেই চলছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ।
১ মে ২০২৬, ১৬:৪৬ | বিস্তারিত

সোনার দামে বড় পতন, বাজুসের নতুন ঘোষণা (৩০ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে আবারও এলো স্বস্তির খবর। টানা মূল্যবৃদ্ধির পর এবার আরেক দফা কমলো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
৩০ এপ্রিল ২০২৬, ১২:০৯ | বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম। অলঙ্কার তৈরির সবচেয়ে ভালো মানের সোনা এখন প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। একই সঙ্গে তুলনামূলক কম মানের বা সনাতন পদ্ধতির সোনার দামও দেড় লাখ টাকার সীমা ছাড়িয়েছে। রুপার বাজারেও দেখা যাচ্ছে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা।
১৪ এপ্রিল ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

ঈদের আগে বিশাল সুখবর, লাফিয়ে কমল স্বর্ণের দাম (১৩ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে স্বস্তির খবর। টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমানো হয়েছে সোনার দাম। গতকালের বড় পতনের পর আজ শুক্রবার নতুন করে মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
১৩ মার্চ ২০২৬, ১৪:৩৮ | বিস্তারিত

টানা ছয় দফা বৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন: জানুন ৫ মার্চের বাজারদর
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা ছয়বার মূল্যবৃদ্ধির পর অবশেষে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে সোনায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। ৫ মার্চ ২০২৬ থেকে নতুন এই দর সারাদেশে কার্যকর রয়েছে।
৫ মার্চ ২০২৬, ১৩:৩১ | বিস্তারিত

তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে তিন লাখ টাকার ঘরে প্রবেশের দৌড়ে থাকা সোনার দামে হঠাৎই বড় ধরনের পতন এসেছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিপ্রতি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে। সকালে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগের দিন বৃহস্পতিবার সোনার বাজারে দেখা গিয়েছিল নজিরবিহীন উল্লম্ফন। সেদিন ভরিপ্রতি দাম বেড়েছিল ১৬ হাজার ২১৩ টাকা, যার ফলে ২২ ক্যারেট মানের সোনার ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায় যা ...
৩০ জানুয়ারি ২০২৬, ১৪:৪০ | বিস্তারিত

হু হু করে বাড়ছে সোনার দাম: জানুন আজকের স্বর্ণের মূল্য (২৯ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দেশের সোনার বাজারে ফের রেকর্ড ভাঙল দাম। এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানো হয়নি। নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যেভাবে দাম বাড়ছে, তাতে খুব বেশি সময় না যেতেই দেশের বাজারে সোনার ভরি ...
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৯ | বিস্তারিত

আজকের বাজারে ২২-২১ ক্যারেট স্বর্ণের দাম (২৪ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দামে নজিরবিহীন উল্লম্ফনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড গড়েছে। মাত্র এক দফায় ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২৩ জানুয়ারি) নতুন এই মূল্য ঘোষণা করে, যা শনিবার (২৪ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ সারাদেশে স্বর্ণ বিক্রি ...
২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩১ | বিস্তারিত

কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
নিজস্ব প্রতিবেদক: সোনার বাজারে স্বস্তির আভাস মিলেছিল মাত্র কয়েক ঘণ্টার জন্যই। দাম কমানোর ঘোষণার ১২ ঘণ্টা পার হতে না হতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের দাম ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সোনার দাম ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ডে পৌঁছেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ...
২৩ জানুয়ারি ২০২৬, ১৬:০০ | বিস্তারিত

সোনার বাজারে নতুন মাইলফলক: ভরি ছাড়াল আড়াই লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ইতিহাস গড়ল টানা তিন দিনের মূল্যবৃদ্ধি। এক দিনের ব্যবধানে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৮ হাজার ৩৩৯ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে বাজারে সৃষ্টি হয়েছে নতুন এক মাইলফলক। এখন এক ভরি সোনা কিনতে গুনতে হবে আড়াই লাখ টাকারও বেশি, যা বাংলাদেশের স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাত ৯টায় নতুন এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকেই সারা দেশে নতুন দাম কার্যকর হচ্ছে। এতে ...
২২ জানুয়ারি ২০২৬, ২৪:২৭ | বিস্তারিত

দেশের ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা (১৬ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে সৃষ্টি হলো নতুন ইতিহাস। আগের সব রেকর্ড ভেঙে মাত্র এক দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার এই নতুন দর ঘোষণা করে, যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে। নতুন দর অনুযায়ী বাজারমূল্যবাজুসের ঘোষিত তালিকা অনুসারে বিভিন্ন মানের সোনার দাম দাঁড়িয়েছে- ২২ ক্যারেট: ২,৩৪,৬৮০ টাকা (প্রতি ভরি) ২১ ক্যারেট: ২,২৪,০০৭ ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৮:০৫ | বিস্তারিত

টানা অস্থিরতার পর স্বর্ণবাজারে বড় দর পতন: (আজকের দাম ৩০ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের টানা অস্থিরতার পর দেশের স্বর্ণবাজারে এল কিছুটা স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সেই প্রেক্ষাপটে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই মূল্যহ্রাসের তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে উচ্চ দামের কারণে চাপের মধ্যে থাকা ক্রেতাদের জন্য ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬ | বিস্তারিত

আজকে দেশে সোনার দাম কত? (১১ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে অবশেষে নেমেছে স্বস্তির হাওয়া। পরপর দুই দফা মূল্যবৃদ্ধির পর এবার তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১,০৫০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এই নতুন দর আজ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। উৎসব ও বিশেষ অনুষ্ঠান সামনে রেখে সোনার দাম কমানোকে সাধারণ ক্রেতারা ইতিবাচক হিসেবে দেখছেন। বাজুস মনে করছে, এই মূল্য হ্রাসের ফলে বাজারে ক্রেতাদের অংশগ্রহণ আরও বাড়বে এবং বেচা-কেনাও ...
১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ | বিস্তারিত
