রির্পোটার

আজ বৃহস্পতিবার দেশের সোনার বাজারে ফের রেকর্ড ভাঙল দাম। এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানো হয়নি।
নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যেভাবে দাম বাড়ছে, তাতে খুব বেশি সময় না যেতেই দেশের বাজারে সোনার ভরি তিন লাখ টাকা ছুঁয়ে ফেলতে পারে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টা ১৯ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। উল্লেখযোগ্য বিষয় হলো গতকাল ভরিপ্রতি ৭ হাজার ৩৪৮ টাকা এবং তার আগের দিন মঙ্গলবার ৫ হাজার ২৪৯ টাকা দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ টানা দুই দিন সকালেই সোনার দাম বৃদ্ধির ঘোষণা এলো বাজুসের পক্ষ থেকে।
করোনার পর গত পাঁচ বছরে দেশ ও বিদেশ দুই বাজারেই সোনার দামে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রথমবার সোনার ভরি ১ লাখ টাকা ছাড়ায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ, অক্টোবরে দুই লাখ এবং গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পার করে সোনার দাম।
আজকের বাড়তির ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও সমানতালে বেড়েছে।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে। তবে এর পেছনে মূল চালিকাশক্তি হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে বিশ্ববাণিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাবেই সোনার দাম শিগগিরই ৭ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
১৭ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
১৮ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
২০ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
২১ ঘণ্টা আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ দিন আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১ দিন আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে