ভরি সোনার দাম ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দুই দিনেই বড় লাফ সোনার দামে, আজকের বাজারদর (১৬ জুন)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ এবং রুপার দাম বাড়ার প্রভাবেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
১৬ জুন ২০২৬, ১৩:২১ | বিস্তারিত

স্বর্ণবাজারে আবারও অস্থিরতা আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা: ১১ মে
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধির প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দফায় দাম বাড়ানোর পর শনিবারও সেই নতুন দরেই দেশের বাজারে বিক্রি হচ্ছে সোনা।
১১ মে ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

একদিনেই বড় ধস: আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ঘটেছে স্মরণকালের অন্যতম বড় দরপতন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফায় কমানো হয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ফলে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম একদিনেই ভরিপ্রতি কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা।
২৪ মার্চ ২০২৬, ১৪:২২ | বিস্তারিত

আবারও কমলো স্বর্ণ-রুপার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। নতুন এই মূল্য নির্ধারণ করেছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন Bangladesh Jewellers Association (বাজুস)।
১৮ মার্চ ২০২৬, ২৪:২২ | বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাকিব: দেশের সোনার বাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। একদিনের ব্যবধানে নয়, বরং একই দিনে দুই দফায় দাম কমানোর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে করে মাত্র একদিনেই প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১২ হাজার ১৪ টাকা। বাজুসের তথ্যমতে, সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রথম দফায় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা দাম কমানো হয়। এরপর বিকেলে আবারও ৫ হাজার ৪২৪ টাকা কমানোর ঘোষণা আসে। নতুন এই মূল্য তালিকা ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭ | বিস্তারিত

স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে নেমেছে নজিরবিহীন দরপতন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম কমেছে প্রায় ৪০,২৪০ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই দফায় দাম কমিয়ে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ২,৪৫,৭৬০ টাকায়। ৫ ঘণ্টায় দুই দফা সিদ্ধান্ত, বাজারে তীব্র আলোড়ন সোমবারের বাজার ছিল পুরোপুরি নাটকীয়। স্বর্ণের দামে এমন দ্রুত ওঠানামা আগে খুব কমই দেখা গেছে। বাজুস একদিনেই দুই ...
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:১৭ | বিস্তারিত

হু হু করে বাড়ছে সোনার দাম: জানুন আজকের স্বর্ণের মূল্য (২৯ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দেশের সোনার বাজারে ফের রেকর্ড ভাঙল দাম। এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানো হয়নি। নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যেভাবে দাম বাড়ছে, তাতে খুব বেশি সময় না যেতেই দেশের বাজারে সোনার ভরি ...
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৯ | বিস্তারিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে দফায় দফায় দরপতনের পর আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ শুক্রবার এক লাফে ভরিপ্রতি সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ২৯৯ টাকা। এতে ২২ ক্যারেট সোনার ভরি এখন কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর সোয়া ১২টা থেকেই নতুন দর কার্যকর ...
২৫ জানুয়ারি ২০২৬, ১৯:২২ | বিস্তারিত

স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। বাজুস জানিয়েছে, এই নতুন মূল্য শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে। এর আগে ৫ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছিল। সে সময় এক লাফে ২ হাজার ২১৬ টাকা ...
৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ | বিস্তারিত

ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা-জানুন বর্তমান দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। নতুন করে মূল্যবান ধাতু সোনার দাম লাফিয়ে বেড়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি করেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এর আগে দেশের বাজারে সোনার দাম কখনোই ...
২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭ | বিস্তারিত
