Global Gold Price ট্যাগের খবর
এই ট্যাগের খবর

স্বর্ণের বাজারে ফের বড় লাফ (১০ সেপ্টেম্বর)
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম আবারও বড় ধরনের উত্থান দেখেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পট সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৪ হাজার ৪০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেছে।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ | বিস্তারিত

সোনা ও রুপার দামে বড় পতন, আজকে বাংলাদেশে দাম কত?
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এর সঙ্গে তৈরি হয়েছে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। একই সময়ে শক্তিশালী হয়েছে মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার বা ইয়েল্ড। এসব পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে।
১৮ আগস্ট ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

তিন লাখ ছোঁয়ার আগেই স্বর্ণের বাজারে বড় ধাক্কা, দেখুন আজকের দাম (৩০ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে তিন লাখ টাকার ঘরে প্রবেশের দৌড়ে থাকা সোনার দামে হঠাৎই বড় ধরনের পতন এসেছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিপ্রতি সোনার দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে। সকালে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগের দিন বৃহস্পতিবার সোনার বাজারে দেখা গিয়েছিল নজিরবিহীন উল্লম্ফন। সেদিন ভরিপ্রতি দাম বেড়েছিল ১৬ হাজার ২১৩ টাকা, যার ফলে ২২ ক্যারেট মানের সোনার ভরি দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায় যা ...
৩০ জানুয়ারি ২০২৬, ১৪:৪০ | বিস্তারিত

হু হু করে বাড়ছে সোনার দাম: জানুন আজকের স্বর্ণের মূল্য (২৯ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার দেশের সোনার বাজারে ফের রেকর্ড ভাঙল দাম। এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে কখনো এক ধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানো হয়নি। নতুন এই মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, যেভাবে দাম বাড়ছে, তাতে খুব বেশি সময় না যেতেই দেশের বাজারে সোনার ভরি ...
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৯ | বিস্তারিত

কমানোর ১২ ঘণ্টার ব্যবধানে ৬,২৯৯ টাকা বেড়ে সোনার নতুন দাম নির্ধরণ
নিজস্ব প্রতিবেদক: সোনার বাজারে স্বস্তির আভাস মিলেছিল মাত্র কয়েক ঘণ্টার জন্যই। দাম কমানোর ঘোষণার ১২ ঘণ্টা পার হতে না হতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের দাম ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সোনার দাম ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ডে পৌঁছেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ...
২৩ জানুয়ারি ২০২৬, ১৬:০০ | বিস্তারিত
