
রিপোর্টার

সোনার বাজারে স্বস্তির আভাস মিলেছিল মাত্র কয়েক ঘণ্টার জন্যই। দাম কমানোর ঘোষণার ১২ ঘণ্টা পার হতে না হতেই ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের সোনা বা ২২ ক্যারেটের দাম ভরি প্রতি সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে দেশের বাজারে সোনার দাম ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ডে পৌঁছেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।
দুপুরে এক দাম, রাতেই বদলে গেল চিত্র
বাজুসের ঘোষণার আগে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত দেশের বাজারে ভালো মানের সোনার সর্বোচ্চ দাম ছিল ভরি প্রতি ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। অর্থাৎ, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে হাজার হাজার টাকা।
সংগঠনটির দাবি, তেজাবি বা পিওর গোল্ডের দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে তারা।
কেন ১২ ঘণ্টার মধ্যে আবার দাম বাড়ল? যা বলছে বাজুস
এত অল্প সময়ের ব্যবধানে সোনার দাম বাড়ানোর কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,“গতকাল যখন আমরা বৈঠক করি, তখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী ছিল। সেই প্রেক্ষাপটে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়। কিন্তু এরপরই বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে।”
তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতি ও সামগ্রিক দিক বিবেচনায় নিয়ে আজ জরুরি বৈঠকের মাধ্যমে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।
ডা. শাহীন আরও বলেন, “বাজুস শুধু সোনা বিক্রি করে না, আমরা সোনা কিনিও। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বার্থ রক্ষায় এই মূল্যসমন্বয় করা হয়েছে।”
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় উত্তাল বিশ্ববাজার, প্রভাব পড়ছে দেশেও
বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ার পেছনে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করছেন বাজুসের এই শীর্ষ কর্মকর্তা।ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,“যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছে, ততই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। সেই প্রভাব সরাসরি বাংলাদেশের বাজারেও পড়ছে।”
দেশের বাজারে সোনার নতুন দাম (ভরি প্রতি)
বাজুস ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট সোনা: ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
২১ ক্যারেট সোনা: ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা
১৮ ক্যারেট সোনা: ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অস্থিরতা অব্যাহত থাকলে সামনে আরও দফায় সোনার দামে ওঠানামা দেখা যেতে পারে। ফলে বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৯ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে