
রিপোর্টার

দেশের সোনার বাজারে সৃষ্টি হলো নতুন ইতিহাস। আগের সব রেকর্ড ভেঙে মাত্র এক দিনের ব্যবধানে ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার এই নতুন দর ঘোষণা করে, যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে।
নতুন দর অনুযায়ী বাজারমূল্যবাজুসের ঘোষিত তালিকা অনুসারে বিভিন্ন মানের সোনার দাম দাঁড়িয়েছে-
২২ ক্যারেট: ২,৩৪,৬৮০ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ২,২৪,০০৭ টাকা
১৮ ক্যারেট: ১,৯১,৯৮৯ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৭,২৩১ টাকা
এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ডলারের মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদার চাপ সব মিলিয়েই সোনার দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে।
চলতি বছরের প্রথম ১৫ দিনেই সোনার বাজারে দেখা গেছে ব্যাপক অস্থিরতা। এ সময়ের মধ্যে ৫ দফা দাম বাড়ানো হয়েছে, বিপরীতে কমানো হয়েছে মাত্র ২ বার। সর্বশেষ ১২ জানুয়ারিও ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়েছিল বাজুস। বিশ্লেষকদের মতে, এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে ক্রেতাদের জন্য সোনা আরও দুর্লভ হয়ে উঠতে পারে।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
৫ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
৫ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১২ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১৪ ঘণ্টা আগে