সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
যে প্রতীক পেলেন রুমিন ফারহানা
রাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক হাঁস।
প্রতীক বরাদ্দের দিন বুধবার (আজ) প্রতীক হাতে পেয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, তার রাজনৈতিক পথচলার পেছনে সবচেয়ে বড় শক্তি তার ভোটার ও কর্মী-সমর্থকরা। তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ভোটাররাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। তিনি জানান, মাঠে নামলে ছোট ছোট শিশুরা তাকে দেখে চিৎকার করে বলে ‘আমাদের হাঁস মার্কা’। এ কারণেই হাঁস প্রতীককে তিনি নিজের নয়, ভোটারদের প্রতীক হিসেবে দেখেন।
ব্যক্তিগত জীবনের একটি ঘটনার উদাহরণ টেনে রুমিন ফারহানা বলেন, তার নিজের খামারের হাঁস চুরি হলে তিনি বিষয়টি হালকাভাবে নেননি; আইনের আশ্রয় নিয়ে চোরকে শাস্তির আওতায় এনেছেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি স্পষ্ট করে বলেন, তার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ নিয়ে কেউ কোনো অপচেষ্টা করলে সেক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নিতে তিনি পিছপা হবেন না।
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, তিনি এই এলাকার সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন, তবে এলাকার মানুষ যেভাবে চাইবেন, যেসব উন্নয়ন প্রয়োজন বলে মনে করবেন তিনি ঠিক সেভাবেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বিতরণ করা হয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়