
রিপোর্টার

ভূমিকম্প থামানো মানুষের হাতে নেই, তবে বাংলাদেশে এটি মারাত্মক মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সঠিক প্রস্তুতি ও শাসন ব্যবস্থা না থাকলে একটি বড় ভূমিকম্প দেশের জন্য ‘মেগা ডিজাস্টার’ হয়ে উঠতে পারে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার (১৪ জানুয়ারি) ‘ভূমিকম্পে জীবন ও সম্পদ রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। এডাবের চেয়ারপারসন আনোয়ার হোসেন সভাপতিত্বে এবং পরিচালক একেএম জসীম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরা।
ক্যাপসের সভাপতি অধ্যাপক ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার ভূমিকম্পের প্রস্তুতি ও ঝুঁকি তুলে ধরেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক মেজর (অব.) শাকিল নেওয়াজ মাল্টিমিডিয়া উপস্থাপনায় কারিগরি সীমাবদ্ধতা ও উদ্ধার ব্যবস্থার দুর্বলতার বিষয়ে জানালেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে রয়েছে। ভবন কোড অমান্য, নরম পলিমাটিতে ভারী বহুতল ভবন, অতিরিক্ত গ্লাস ব্যবহার, জনসংখ্যার ঘনত্ব, দুর্নীতি, নিরাপত্তা ব্যবস্থা না থাকা এসব বিপর্যয় আরও বাড়িয়ে দিতে পারে। বড় মাত্রার ভূমিকম্পে হাসপাতালগুলোও বিপর্যস্ত হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হবে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এবং রাস্তায় ফাটল ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়বে।
বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা, সমন্বিত পরিকল্পনা এবং আগাম প্রস্তুতি ছাড়া বিপর্যয় এড়ানো সম্ভব নয়। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি ভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং ভবন নির্মাণ বিধি কঠোরভাবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
স্কুল, কলেজ ও পাড়া-মহল্লায় মহড়া, মিডিয়া ও এনজিওর অংশগ্রহণ, হাসপাতালের মানসিক ও সামাজিক সহায়তা, পানি ও সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং জিওলজিক্যাল সার্ভে বিভাগকে শক্তিশালী করারও আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ প্রাকৃতিক হলেও মূলত মানুষের তৈরি। ঝুঁকি কমাতে রাজনৈতিক অঙ্গীকার অপরিহার্য এবং নাগরিকরা সচেতন হয়ে রাষ্ট্রীয় চাপ তৈরি করলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ওয়াহিদা বানু, গওহর নাঈম ওয়ারা এবং যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে