earthquake ট্যাগের খবর
এই ট্যাগের খবর

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
৮ জুন ২০২৬, ২৪:৪২ | বিস্তারিত

ভূমিকম্পে কাঁপল দেশ-জানুন ক্ষয়ক্ষতি-উৎপত্তি স্থল
নিজস্ব প্রতিবেদক: হাসান: বঙ্গোপসাগরের গভীরে আবারও কেঁপে উঠল ভূত্বক। চট্টগ্রামের কক্সবাজার উপকূল থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে সাগরের মধ্যে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়। আন্তর্জাতিক অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট VolcanoDiscovery জানিয়েছে, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি কম্পনটি অনুভব করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি। এর ...
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৫ | বিস্তারিত

যত মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা!
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প থামানো মানুষের হাতে নেই, তবে বাংলাদেশে এটি মারাত্মক মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সঠিক প্রস্তুতি ও শাসন ব্যবস্থা না থাকলে একটি বড় ভূমিকম্প দেশের জন্য ‘মেগা ডিজাস্টার’ হয়ে উঠতে পারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার (১৪ জানুয়ারি) ‘ভূমিকম্পে জীবন ও সম্পদ রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বায়ুমণ্ডলীয় দূষণ ...
১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ | বিস্তারিত

দেশে আবারও ভূমিকম্প, জানুন উৎপত্তিস্থল কোথায়-কত মাত্রার
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: আবারো বাংলাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। যদিও কম মাত্রার, তবে সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। ভূমিকম্পটির ...
১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ | বিস্তারিত

শক্তিশালী ভূমিকম্প: ৭.৬ মাত্রার কম্পন-সুনামি সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: হাসান: জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে তীব্র কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাতের দিকে হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। অওমোরি প্রদেশের উপকূলের কাছাকাছি এলাকায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল, যার গভীরতা ছিল প্রায় ৫০ কিলোমিটার। শক্তিশালী ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে জাপান কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন উপকূলে ইতোমধ্যেই উচ্চমাত্রার ঢেউ আছড়ে পড়ছে বলেও জানা গেছে। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সর্বোচ্চ ...
৯ ডিসেম্বর ২০২৫, ২৪:৫৪ | বিস্তারিত
