জনসচেতনতা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বজ্রপাতের ভয়াবহ সতর্কতা! যেসব নির্দেশনা আবহাওয়া অধিদপ্তরের
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে।
২৯ এপ্রিল ২০২৬, ১৮:০৩ | বিস্তারিত

বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, বিশেষজ্ঞদের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলকে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অঞ্চলগুলোতে এমন সক্রিয় ফল্ট লাইন রয়েছে, যেগুলো থেকে প্রায় ৭ মাত্রা বা তার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প উৎপন্ন হতে পারে। এমন ভূমিকম্প হলে বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ ঘটার আশঙ্কা রয়েছে।
২৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ | বিস্তারিত

যত মাত্রার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে ঢাকা!
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প থামানো মানুষের হাতে নেই, তবে বাংলাদেশে এটি মারাত্মক মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে অপরিকল্পিত নগরায়ণ, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সঠিক প্রস্তুতি ও শাসন ব্যবস্থা না থাকলে একটি বড় ভূমিকম্প দেশের জন্য ‘মেগা ডিজাস্টার’ হয়ে উঠতে পারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার (১৪ জানুয়ারি) ‘ভূমিকম্পে জীবন ও সম্পদ রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ও বায়ুমণ্ডলীয় দূষণ ...
১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ | বিস্তারিত

প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদক: হাসান: খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এ সংক্রান্ত জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় করণীয়সমূহের একটি বিস্তারিত লিখিত কর্মপরিকল্পনা আগামী এক সপ্তাহের মধ্যে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খাদ্যদূষণ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন। সভায় প্রধান উপদেষ্টা বলেন, খাদ্যে নানাবিধ দূষণের বিষয়টি আমরা দীর্ঘদিন ...
৭ ডিসেম্বর ২০২৫, ২০:০১ | বিস্তারিত
